প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান
নিজস্ব সংবাদদাতা:প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা নদিয়া জেলার বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 72 বছর। দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত 5 অক্টোবর তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের দিনই গুরুতর মস্তিষ্কের স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর থেকেই একের পর এক শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। নিউমোনিয়া, মূত্রনালিতে সংক্রমণ (UTI) এবং সেপটিক শকের মতো গুরুতর সমস্যায় আক্রান্ত হন তিনি। পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় তাঁর শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা ব্যাহত হয়।বিশেষ করে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নিয়মিত ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছিল। পাশাপাশি ফুসফুস ও হৃদযন্ত্র-সহ একাধিক অঙ্গের জটিলতা দেখা দেয়। তাঁকে জীবনদায়ী ভেন্টিলেশন সাপোর্টে রেখে চিকিৎসা চালানো হচ্ছিল।মঙ্গলবার চিকিৎসকদের প্রকাশিত মেডিক্যাল রিপোর্টে তাঁর শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটজনক বলে উল্লেখ করা হয়েছিল। এমনকি তাঁর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অত্যন্ত কম বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেই রিপোর্ট প্রকাশের 24 ঘণ্টা কাটার আগেই আসে মৃত্যুর খবর।উজ্জ্বল বিশ্বাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি এবং কারা দপ্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক হিসেবেও রাজনৈতিক পরিচিতি ছিল তাঁর।দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন উজ্জ্বল বিশ্বাস। তাঁর প্রয়াণে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতার প্রয়াণে শোকাহত তাঁর অনুগামী, সহকর্মী ও পরিচিত মহল।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ