মেদিনীপুরে জগন্নাথ সংঘের শ্যামাপুজোয় বর্ণাঢ্য রাবণ দহন, উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায় জগন্নাথ সংঘ ক্লাবের উদ্যোগে 16তম বর্ষে অনুষ্ঠিত হল সার্বজনীন শ্যামাপুজো ও রাবণ বধ উৎসব। পুজোকে কেন্দ্র করে আয়োজিত বর্ণাঢ্য রাবণ দহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় রাবণ দহন।রাবণ দহন দেখতে সন্ধ্যা থেকেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন অসংখ্য মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে রাবণের কুশপুতুলে অগ্নিসংযোগের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ আয়োজন। পাশাপাশি মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। আতশবাজির বর্ণিল আলোয় উৎসবের আনন্দে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত, বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন তেওয়ারি, মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।জগন্নাথ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই রাবণ দহন ও আতশবাজি প্রদর্শনীকে ঘিরে তাঁতিগেড়িয়া এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শ্যামাপুজোর পাশাপাশি রাবণ বধ উৎসবের এই আয়োজন দেখতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম ঘটে। সব মিলিয়ে 16তম বর্ষের এই অনুষ্ঠান স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে ভাইফোঁটা, পূরণ হলো ইতিহাসের এক আবেগঘন স্মৃতি
পশ্চিম মেদিনীপুর
মারণরোগে আক্রান্ত মা, গুরুতর অসুস্থ মেয়ে—চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন!
একজন মায়ের জীবন বাঁচানোর লড়াই, মেয়ের সুস্থতার প্রত্যাশা—আপনার একটু সহযোগিতাই হতে পারে তাঁদের বেঁচে থাকার আশার আলো।
পশ্চিম মেদিনীপুর