বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টেকনোলজিক্যাল মিউজিয়াম পরিদর্শন!
ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডোম তৈরি করছে বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ৷ এর মাধ্যমে আকাশ চিনবেন দর্শক-পড়ুয়ারা ৷ নাগপুরের পর কলকাতায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশে দ্বিতীয় কোনও স্থায়ী ডিজিটাল ডোম তৈরি হচ্ছে ৷ এর ফলে দর্শক থেকে পড়ুয়ারা সহজেই আকাশ চিনিতে সক্ষম হবে ৷ বিড়লা ইন্ড্রাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় অভূতপূর্ব এক উদ্যোগ। রাজ্যের প্রত্যন্ত এই এলাকার ছাত্রছাত্রীরা এমন তৎপ
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডোম তৈরি করছে বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ৷ এর মাধ্যমে আকাশ চিনবেন দর্শক-পড়ুয়ারা ৷ নাগপুরের পর কলকাতায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশে দ্বিতীয় কোনও স্থায়ী ডিজিটাল ডোম তৈরি হচ্ছে ৷ এর ফলে দর্শক থেকে পড়ুয়ারা সহজেই আকাশ চিনিতে সক্ষম হবে ৷ বিড়লা ইন্ড্রাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় অভূতপূর্ব এক উদ্যোগ।

রাজ্যের প্রত্যন্ত এই এলাকার ছাত্রছাত্রীরা এমন তৎপরতায় বেশ খুশি। ২০শে নভেম্বর বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের ১২০জন শিক্ষার্থীদের নিয়ে টেকনোলজিক্যাল মিউজিয়াম পরিদর্শন করলো। সোমনাথ বিশ্বাস বলেন কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কীভাবে কাজ করে, সৌর শক্তি থেকে কী ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, মোবাইল ফোন কীভাবে কাজ করে ইত্যাদি নানা জিনিস মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এই প্রদর্শনীতে।
ছাত্র-ছাত্রীরা মডেল চালিয়ে হাতে কলমে সেই সব বিষয় বুঝে নিতে পারছে। প্রদর্শনীর পাশাপাশি, যখন যে স্কুলে বাসটি দাঁড়াচ্ছে, সেখানে বিজ্ঞান নিয়ে নানা কর্মশালার আয়োজনও করা হচ্ছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা ভিডিয়ো দেখানো হচ্ছে ছাত্রছাত্রীদের। টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখানোর ব্যবস্থাও রয়েছে।তারা সারাদিন জাদুঘরটি ঘুরে দেখে অনেক অজানা জিনিস শিখেছে। নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এটি নিজের চোখে দেখার আনন্দ উপভোগ করেছে। অনেক শিক্ষার্থীই প্রথমবারের মতো কলকাতা শহর দেখছিল।
সম্পর্কিত খবর
মুর্শিদাবাদ
রেজিনগরে ভোটের আগে গ্রেফতার নির্দল প্রার্থী সইফুল, পুরনো মামলা ঘিরে চাঞ্চল্য
উপনির্বাচনের আগে পরপর দুই প্রার্থী গ্রেফতার ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য। নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারের পর এবার মুর্শিদাবাদের রেজিনগরে গ্রেফতার হলেন নির্দল প্রার্থী সইফুল ইসলাম। শনিবার বহরমপুর থানার পুলিশ তাঁকে একটি পুরনো মামলায় গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় রেজিনগর এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় সইফুল ইসলামের নাম ছিল। ওই সময় তিনি সংশ্লিষ্ট এলাকার
দেশ
জলে ডুবে থাকলেই মিলত স্বস্তি, অনন্ত আম্বানির উদ্যোগে মুম্বইয়ে চিকিৎসাধীন মুর্শিদাবাদের ইকবাল
গায়ে তীব্র জ্বালাপোড়া। জল থেকে উঠলেই অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা থেকে সাময়িক স্বস্তি পেতে গত প্রায় পাঁচ বছর ধরে দিনের অধিকাংশ সময় পুকুরের জলে ডুবে থাকত মুর্শিদাবাদের ১৬ বছরের কিশোর ইকবাল শেখ। গলা পর্যন্ত জলে ডুবে থাকা ইকবালের একাধিক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিও নজরে আসার পরই তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নেয় রিলায়েন্স গ্রুপ।জানা গিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির হস্তক্ষেপে কয়েকদিন আগে ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে য
মুর্শিদাবাদ
বহরমপুর কোর্ট স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! ছাউনির লোহার পাত ভেঙে আহত ৮ যাত্রী
স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকাই মাথার উপর থাকা ছাউনির লোহার পাত ভেঙে পড়ল তাঁদের উপর। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হলেন আটজন ট্রেনযাত্রী। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন বহরমপুরের বাসিন্দা অমর হাজরা। এছাড়াও ভগবানগোলার বাসিন্দা মহম্মদ মহিসিন হোসেন ও ইজাজ আহমেদ এবং লালগোলা থানা এলাকার আঙ্গুরা বিবি, রুমেশা বিবি, তাজকেরা বিবি, শবনম সুলতানা ও আজনু