অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

হলদিয়াতে নন্দীগ্রামে শক্তি প্রদর্শন বিজেপির, দিলীপকে পাশে নিয়ে মনোনয়ন শুভেন্দুর; মমতাকে তীব্র আক্রমণ!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরের সব জল্পনায় যেন নতুন মাত্রা যোগ করল হলদিয়াতে মহকুমাশাসকের অফিসে সোমবারের শক্তি প্রদর্শন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—দ্বন্দ্ব ভুলে কি তবে আবার কাছাকাছি এলেন Dilip Ghosh ও Suvendu Adhikari? সেই জল্পনাকেই আরও উসকে দিয়ে দিলীপ ঘোষকে পাশে নিয়েই বর্ণাঢ্য ট্যাবলো-শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।ভোটকে উৎসবের সঙ্গে তুলনা করে এদিন হলদিয়াতে জুড়ে ছিল কার্যত জনসমুদ্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ

হলদিয়াতে নন্দীগ্রামে শক্তি প্রদর্শন বিজেপির, দিলীপকে পাশে নিয়ে মনোনয়ন শুভেন্দুর; মমতাকে তীব্র আক্রমণ!

নিজস্ব সংবাদদাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অন্দরের সব জল্পনায় যেন নতুন মাত্রা যোগ করল হলদিয়াতে মহকুমাশাসকের অফিসে সোমবারের শক্তি প্রদর্শন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—দ্বন্দ্ব ভুলে কি তবে আবার কাছাকাছি এলেন Dilip Ghosh ও Suvendu Adhikari? সেই জল্পনাকেই আরও উসকে দিয়ে দিলীপ ঘোষকে পাশে নিয়েই বর্ণাঢ্য ট্যাবলো-শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।ভোটকে উৎসবের সঙ্গে তুলনা করে এদিন হলদিয়াতে জুড়ে ছিল কার্যত জনসমুদ্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর পাশাপাশি হলদিয়ার প্রার্থী প্রদীপ কুমার বিজলী, মহিষাদলের প্রার্থী সুভাষচন্দ্র পাঁজা এবং খড়্গপুরের প্রার্থী দিলীপ ঘোষ একসঙ্গে শোভাযাত্রায় অংশ নেন। হলদিয়াতে মহকুমাশাসকের দফতরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তাঁরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী Dharmendra Pradhan, যা গোটা কর্মসূচিতে আলাদা রাজনৈতিক গুরুত্ব যোগ করেছে।মনোনয়ন জমা দেওয়ার আগে রেওয়াপাড়া শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে কড়া ভাষায় আক্রমণ করেন। শুভেন্দুর দাবি, “হিন্দু ও সনাতনী বিরোধীদের পরাজয় হবেই। যারা রাম মন্দিরের বিরোধিতা করে, তারা সনাতনের ভূমি থেকে কখনও জিততে পারে না।”এদিন তিনি আরও বলেন, “আমি যদি সনাতন ও রাষ্ট্রের পক্ষে কাজ করি, তবে ২০২১ সালের মতো এবারও মানুষ আশীর্বাদ করবেন।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।শিব মন্দিরে পুজোর পর শুভেন্দু হলদিয়ার কদমতলা সংলগ্ন ময়দানে ‘বিজয় সংকল্প সভা’-তেও যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে নির্বাচনী রণকৌশল ও ভোটবার্তা তুলে ধরবেন বলেই মনে করা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর একসঙ্গে এই শক্তি প্রদর্শন বিজেপি শিবিরে ঐক্যের বার্তা দেওয়ার কৌশল হতে পারে। ভোটের মুখে এই ছবি যে তৃণমূলসহ বিরোধী শিবিরের নজর কাড়বে, তা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা! পূর্ব মেদিনীপুর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!

শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ! পূর্ব মেদিনীপুর

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!

রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা! পূর্ব মেদিনীপুর

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা!

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল ও ধানচাষিরা। মাঠে জল জমে আমন ধানের গাছ হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, অপরাজিতা ও চন্দ্রমল্লিকার মতো বিভিন্ন ফুলের চাষও। এর জেরে আসন্ন কালীপুজোয় বাজারে ফুলের জোগান কমার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষক সংগ্রাম পরিষদ এবং মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ব্যাপক বৃষ্টিপাতের ফলে জমিতে দাঁড়িয়ে থাকা