অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

‘৪ মে-ই বদল নিশ্চিত’, ভবানীপুরে আত্মবিশ্বাসী শুভেন্দু—তৃণমূলকে তোপ বিজেপি প্রার্থীর!

প্রথম দফার ভোটগ্রহণের পরই বাংলার রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সেই আবহেই ভবানীপুরে প্রচারে নেমে বিজেপি প্রার্থী Suvendu Adhikari শোনালেন জয়ের জোরালো বার্তা। তাঁর দাবি, আগামী ৪ মে ফলাফল প্রকাশের দিন রাজ্যে পদ্ম শিবিরের সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা।শনিবার ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানেই রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছেন। তাই এবারের নির্বাচনে মানুষ ব্য

‘৪ মে-ই বদল নিশ্চিত’, ভবানীপুরে আত্মবিশ্বাসী শুভেন্দু—তৃণমূলকে তোপ বিজেপি প্রার্থীর!

নিজস্ব সংবাদদাতা : প্রথম দফার ভোটগ্রহণের পরই বাংলার রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সেই আবহেই ভবানীপুরে প্রচারে নেমে বিজেপি প্রার্থী Suvendu Adhikari শোনালেন জয়ের জোরালো বার্তা। তাঁর দাবি, আগামী ৪ মে ফলাফল প্রকাশের দিন রাজ্যে পদ্ম শিবিরের সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা।শনিবার ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানেই রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী Mamata Banerjee পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছেন। তাই এবারের নির্বাচনে মানুষ ব্যালটের মাধ্যমেই তার জবাব দিতে প্রস্তুত।প্রচারের মঞ্চে তৃণমূলের ‘ভোট ব্যাঙ্ক রাজনীতি’ নিয়েও সরব হন তিনি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ইস্যুতেও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। শুভেন্দুর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সীমান্ত এলাকায় বিএসএফের কাজকর্মে বাধা তৈরি করা হচ্ছে এবং জমি সংক্রান্ত বিষয়ে ইচ্ছাকৃত জটিলতা তৈরি করছে রাজ্য সরকার। তাঁর দাবি, এর ফলে রাজ্যের জনবিন্যাসেও দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে।সব মিলিয়ে, ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা। এখন নজর ৪ মে—কোন দিকে যাবে বাংলার জনমত, সেটাই দেখার।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল