দীপাবলিতে রক্তদানের মহতী উদ্যোগ, কামরদা তুফান সংঘের শিবিরে রক্ত দিলেন 50 জন!
নিজস্ব সংবাদদাতা: দীপাবলির উৎসবের আনন্দের মধ্যেই মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কামরদা তুফান সংঘ। উৎসবের আবহে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল কাঁথি ব্লাড ব্যাঙ্ক। আয়োজন সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার অফ খেজুরি (CARE OF KHEJURI)।এই শিবিরের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মোট রক্তদাতার মধ্যে প্রায় 25 জন মহিলা ছিলেন। পাশাপাশি বহু নতুন রক্তদাতার অংশগ্রহণ শিবিরটিকে বিশেষ মাত্রা দেয়।

উল্লেখযোগ্য বিষয়, শিবিরে উপস্থিত ছিলেন এমন দু’জন নিয়মিত রক্তদাতা, যাঁদের একজন ইতিমধ্যে 34 বার এবং অন্যজন 68 বার রক্তদান করেছেন। তাঁদের এই ধারাবাহিক মানবসেবা নিঃসন্দেহে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা।শিবিরের সফল আয়োজনে খুশি ক্লাবের কর্মকর্তারা। সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে সমস্ত রক্তদাতা, স্বেচ্ছাসেবী এবং সহযোগীদের দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।ক্লাবের সহ-সম্পাদক সৌরভ মাল জানান, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতির বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কেয়ার অফ খেজুরির সহযোগিতা এবং 50 জন রক্তদাতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবির সফল হওয়ায় তাঁরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনেও প্রতি বছরের মতো এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সম্পর্কিত খবর
পূর্ব মেদিনীপুর
মহারাষ্ট্রের মহিলা বাদ্যযন্ত্রীদের তালে মাতল পূর্ব মেদিনীপুরে তমলুক, বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল ভিড়
পূর্ব মেদিনীপুর
পুলিশকে আক্রমণ করলে কি রসগোল্লা ছুড়বে? এনকাউন্টার বিতর্কে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!
শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা