Skip to content

ফলতায় ‘পদ্মঝড়’, চতুর্থ স্থানে তৃণমূল — অভিষেকের ‘ডায়মন্ড হারবার মডেল’ নিয়ে তীব্র কটাক্ষ বিজেপির!

অভিজিৎ সাহা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা পুনর্নির্বাচনে কার্যত একতরফা জয় পেল বিজেপি। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা রেকর্ড ব্যবধানে জয়ী হয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তৈরি করেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মিকে ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে পরাজিত করেন তিনি।এই নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ ভোট। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী আবদুর রজ্জাক মোল্লা, তাঁর প্রাপ্ত ভোট ১০ হাজার ৮৪। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির শেখ মাত্র ৭ হাজার ৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন এবং তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।পুনর্নির্বাচনের আগেই তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খান লড়াই থেকে সরে দাঁড়ানোয় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। ভোট গণনার শুরু থেকেই বিজেপি প্রার্থীর বিশাল ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। প্রথম রাউন্ড থেকেই এগিয়ে যান দেবাংশু পাণ্ডা এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ক্রমশ বাড়তেই থাকে।এই জয়ের পর বিজেপি শিবিরে উচ্ছ্বাস চরমে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ফলতার ফলাফল প্রমাণ করে দিয়েছে তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’ ভেঙে পড়েছে। তিনি কটাক্ষ করে বলেন, “ডায়মন্ড হারবার মডেল এখন তৃণমূলের হার-বার মডেল।”
অন্যদিকে, পুনর্নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee দাবি করেছিলেন, “১০ জন্মেও বাংলা বিরোধী গুজরাট গ্যাং ডায়মন্ড হারবার মডেলে আঁচড় কাটতে পারবে না।” ফল প্রকাশের পর সেই মন্তব্য ঘিরেই রাজনৈতিক তরজা তীব্র হয়েছে।ফলতার এই ফলাফলকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত এলাকায় এমন ফল রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Latest