অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে সকলের জন্য উন্মুক্ত করার দাবি, মহাজাতি সদনে প্রকাশনা জগতের বিশেষ বৈঠক!

আগামী বছরের ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কোনও একক সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে এনে সকল প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতার জন্য সমানভাবে উন্মুক্ত করার দাবি তুলেছে প্রকাশনা জগতের একাংশ। এই বিষয়কে সামনে রেখেই রবিবার কলকাতার মহাজাতি সদনে সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানে ৭০০-রও বেশি প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতা অংশ নেবেন। সেখানে আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার রূপরেখা, পরিচালনা এবং অংশগ্রহণের

৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে সকলের জন্য উন্মুক্ত করার দাবি, মহাজাতি সদনে প্রকাশনা জগতের বিশেষ বৈঠক!

নিজস্ব সংবাদদাতা: আগামী বছরের ৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কোনও একক সংগঠনের নিয়ন্ত্রণের বাইরে এনে সকল প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতার জন্য সমানভাবে উন্মুক্ত করার দাবি তুলেছে প্রকাশনা জগতের একাংশ। এই বিষয়কে সামনে রেখেই রবিবার কলকাতার মহাজাতি সদনে সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানে ৭০০-রও বেশি প্রকাশক, মুদ্রাকর ও বই বিক্রেতা অংশ নেবেন। সেখানে আগামী বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলার রূপরেখা, পরিচালনা এবং অংশগ্রহণের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।সংগঠনের অন্যতম আহ্বায়ক দেবজিৎ সরকার বলেন, "৫০তম কলকাতা বইমেলা এমন হওয়া উচিত, যেখানে কোনও গোষ্ঠীর একচেটিয়া প্রভাব থাকবে না। বইমেলা গোটা বাংলার প্রকাশনা জগতের, তাই সব প্রকাশক ও সংগঠনের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।"সংগঠনের সদস্য সপ্তর্ষি চৌধুরি জানান, বুদ্ধদেব গুহর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-রও বেশি প্রকাশনা জগতের প্রতিনিধি যোগ দেবেন।আয়োজকদের অভিযোগ, পূর্ববর্তী সময়ে কলকাতা বইমেলার আয়োজনে কয়েকটি প্রকাশনা সংস্থার একচেটিয়া প্রভাব ছিল। তাঁদের দাবি, সরকারের সমালোচক বা ভিন্ন মতের কিছু প্রকাশক অনেক সময় বইমেলায় অংশগ্রহণের সুযোগ পাননি।দেবজিৎ সরকার আরও বলেন, "কলকাতা বইমেলা শুধুমাত্র একটি সংগঠনের অনুষ্ঠান নয়, এটি বাংলার সংস্কৃতি ও প্রকাশনা শিল্পের অন্যতম বৃহৎ উৎসব। এই শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। তাই কলেজ স্ট্রিটের প্রকাশক সংগঠনের পাশাপাশি জেলার বিভিন্ন প্রকাশক ও তাঁদের সংগঠনগুলিকেও আগামী বইমেলায় যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।"

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল