প্রেমানন্দজী মহারাজের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ!
প্রেমানন্দজী মহারাজের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ প্রভূত। সম্প্রতি বৃন্দাবনের সুপরিচিত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজ-এর স্বাস্থ্য নিয়ে ভক্ত মহলে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। তাঁর প্রাত্যহিক পদযাত্রা স্থগিত হওয়ার পর থেকেই এই উদ্বেগ আরও বাড়ে এবং তাঁর অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও তাঁর লক্ষ লক্ষ ভক্ত এবং অনুগামীদের জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সম্প্রতি তাঁর সিটি স্ক্যান করা হয়েছে, যা জানার পর থেকে
নিজস্ব সংবাদদাতা : প্রেমানন্দজী মহারাজের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ প্রভূত। সম্প্রতি বৃন্দাবনের সুপরিচিত আধ্যাত্মিক গুরু প্রেমানন্দজি মহারাজ-এর স্বাস্থ্য নিয়ে ভক্ত মহলে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। তাঁর প্রাত্যহিক পদযাত্রা স্থগিত হওয়ার পর থেকেই এই উদ্বেগ আরও বাড়ে এবং তাঁর অসুস্থতা নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও তাঁর লক্ষ লক্ষ ভক্ত এবং অনুগামীদের জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সম্প্রতি তাঁর সিটি স্ক্যান করা হয়েছে, যা জানার পর থেকেই তাঁর ভক্তদের কাছে একটা উষ্মার বিষয় হয়েছিল৷ এবার তাঁর স্বাস্থ্য সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। প্রেমানন্দজী মহারাজ একটি গুরুতর কিডনি রোগে ভুগছেন বহু বছর ধরেই তাঁর দুটি কিডনিই খারাপ হয়ে গেছে যার কারণে তাঁকে প্রতিদিনই ডায়ালিসিস করতে হয়।

বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জ আশ্রমে থাকাকালীন, তিনি ডায়ালিসিসের মধ্যে ছিলেন এবং তারঁ মুখ ও হাতের ফোলাভাব বেড়েছে৷ এর ফলে তাঁর গলার স্বরও ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ভারত তথা বিদেশে থাকা তাঁর লাখ-লাখ ভক্ত প্রার্থনা করছেন৷ একাধিক ব্যক্তি তাঁকে নিজের কিডনি দান করার প্রস্তাব দিয়েছেন৷ মধ্যপ্রদেশের বেতুলে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য নজির। বৃন্দাবনের বিখ্যাত সাধক প্রেমানন্দ মহারাজের সুস্থতার জন্য দোয়া চাইলেন মুসলিমরা। মহারাজের দ্রুত আরোগ্য কামনা করে মুসলিম যুবকরা পহলওয়ান বাবার মাজারে গিয়ে চাদর চড়ালেন।
সম্পর্কিত খবর
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক
দেশ
পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী
পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব