নবগঠিত বিধানসভার বিজ্ঞপ্তি রাজ্যপালের হাতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সূচনা!
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আজ নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর প্রধান সচিব, সচিব ও উপসচিবদের সঙ্গে নিয়ে মাননীয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন।এই বৈঠকে নবগঠিত বিধানসভার গঠন সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখা হচ্ছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বিজ্ঞপ্তি হস্তান্
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) আজ নির্বাচন কমিশন অব ইন্ডিয়া (ইসিআই)-এর প্রধান সচিব, সচিব ও উপসচিবদের সঙ্গে নিয়ে মাননীয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন।এই বৈঠকে নবগঠিত বিধানসভার গঠন সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই প্রক্রিয়াকে গণতান্ত্রিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখা হচ্ছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বিজ্ঞপ্তি হস্তান্তরের মাধ্যমে নতুন বিধানসভার কার্যক্রম শুরু হওয়ার পথ কার্যত সুগম হল। খুব শীঘ্রই সরকার গঠন, শপথগ্রহণ এবং বিধানসভার প্রথম অধিবেশন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপগুলি শুরু হবে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আনুষ্ঠানিকতা শুধুমাত্র একটি প্রোটোকল নয়, বরং রাজ্যের নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনার অন্যতম প্রধান ধাপ।
সম্পর্কিত খবর
কলকাতা
ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর
রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল