অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং পঁচিশের গণ্ডি পেরিয়ে ছাব্বিশে ‘দুষ্টু’, মেদিনীপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত রজতজয়ন্তী বর্ষ

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! ঘাটালে নদীর ওপর তৈরি বাঁশের সাঁকো, স্বস্তি দুই এলাকার বাসিন্দাদের

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান! ঘাটালে নদীর ওপর তৈরি বাঁশের সাঁকো, স্বস্তি দুই এলাকার বাসিন্দাদের

সুমন মণ্ডল: দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অবসানে অবশেষে স্বস্তির মুখ দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দুই এলাকার বাসিন্দারা। অজবনগর-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর পান্না এলাকায় রাধাকান্তপুর ও ঢেঁকিরঘাটের মধ্যবর্তী নদীর ওপর নির্মাণ করা হলো একটি বাঁশের সাঁকো। বিধায়ক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এই সাঁকো তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নদীর ওপর উপযুক্ত যাতায়াতের ব্যবস্থা না থাকায় রাধাকান্তপুর ও ঢেঁকিরঘাটের বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি ছিল নিত্যসঙ্গী। এই সমস্যার কথা মাথায় রেখেই ঘাটালের বিধায়ক শীতল কপাট এবং গ্রামবাসীদের সহযোগিতায় নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।সম্প্রতি নবনির্মিত সাঁকোটির উদ্বোধন করেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। সাঁকোটি চালু হওয়ায় দুই এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের সমস্যার সমাধানে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তবে বাঁশের সাঁকোটি কতটা দীর্ঘস্থায়ী ও নিরাপদ থাকে, সেদিকেও নজর রাখার দাবি উঠেছে। আপাতত নতুন এই সাঁকো ঘিরে দুই এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।