অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বেলপাহাড়ি থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, 770 জনের হাতে জমির মালিকানার নথি

পুলিশের উপর হামলা বরদাস্ত নয়, অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের; এনকাউন্টারে মৃত্যু রতন শেখের

পুলিশের উপর হামলা বরদাস্ত নয়, অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের; এনকাউন্টারে মৃত্যু রতন শেখের

সেখ ওয়ারেশ আলী : পুলিশের উপর হামলা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর স্পষ্ট বার্তা, আইন হাতে তুলে নিয়ে পুলিশের উপর হামলা চালালে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিলীপ ঘোষের কথায়, “যে গুলি চালাচ্ছে, সে গুলি খাবে।” মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।একইসঙ্গে আইন ও আদালতের প্রতি আস্থা প্রকাশ করে দিলীপ ঘোষ জানান, অপরাধীদের কোনওভাবেই রেয়াত করা হবে না। পুলিশের উপর গুলি চালানোর ঘটনা প্রসঙ্গে তাঁর প্রশ্ন, অপরাধীরা যদি পুলিশের উপর আক্রমণ চালায়, তাহলে পুলিশ কি শুধু গুলি খেয়েই যাবে? আহত পুলিশকর্মীর হাসপাতালে চিকিৎসাধীন থাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশ এবার উপযুক্ত জবাব দেবে।

উল্লেখ্য, এই নিয়ে পঞ্চম এনকাউন্টারে মৃত্যু হল অভিযুক্ত রতন শেখের। শুক্রবার রাতে শান্তিনিকেতন থানার লায়েকবাজার এলাকায় পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করার অভিযোগ ওঠে রতন শেখের বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশকর্মীকে দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।এর ঠিক 48 ঘণ্টার মধ্যেই রবিবার সন্ধ্যায় পুলিশের অভিযানে মৃত্যু হয় রতন শেখের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালানোর চেষ্টা করে সে। এরপর পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে।পুলিশের উপর হামলার ঘটনা এবং পরবর্তী এনকাউন্টারকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।