Skip to content

গণনার আগেই আত্মবিশ্বাস তুঙ্গে! মেদিনীপুরে ১৫-তে ১৫ জয়ের দাবি জুন মালিয়ার, বিরোধীদের কড়া কটাক্ষ!

সেখ ওয়ারেশ আলী : বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে আগেভাগেই রাজ্যজুড়ে দলের শীর্ষ নেতৃত্বের অবস্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন Mamata Banerjee। সেই নির্দেশ মেনেই পশ্চিম মেদিনীপুরে ঘাঁটি গাড়ার কথা রয়েছে মেদিনীপুর ও ঘাটাল লোকসভার সাংসদ June Malia এবং Deepak Adhikari-র।গণনার আগের দিন, রবিবারই মেদিনীপুরে পৌঁছে যান জুন মালিয়া। সন্ধ্যায় বিদ্যাসাগর হলে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সেখানে সংগঠনের প্রস্তুতি, গণনার দিনের কৌশল এবং সার্বিক সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী সুরে জুন মালিয়া বলেন, “এবার মানুষ দুহাত ভরে SIR-এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। এবারের ফলাফল অতীতের সব নির্বাচনের ফলকে ছাপিয়ে যাবে।”

এরপর তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলার অন্তর্গত খড়গপুর সদর বিধানসভার তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে আলাদা বৈঠক করেন। পাশাপাশি ঘাটাল সাংগঠনিক জেলার পিংলা বিধানসভার কাউন্টিং এজেন্টদের সঙ্গেও কৌশলগত আলোচনা সেরে নেন।

তিনি আরও দাবি করেন, মেদিনীপুরের ১৫টি বিধানসভা আসনই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তাঁর মন্তব্য, “যারা বাংলা দখলের স্বপ্ন দেখছে, আগামীকাল দুপুর ১২টার পর তাদের আর খুঁজে পাওয়া যাবে না।”

Latest