Skip to content

টালিগঞ্জে ‘গো মাতার’ পূজা ঘিরে বিতর্ক, গোহত্যা নিষিদ্ধের দাবিতে সরব হিন্দুমহাসভা!

নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের আবহে কলকাতার টালিগঞ্জে আয়োজিত হল ‘গো মাতার’ পূজা, যা ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। অখিল ভারত হিন্দু মহাসভা-র উদ্যোগে এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী ও রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। সংগঠনের দাবি, কলকাতায় এই ধরনের পূজা প্রথমবার আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হল।অনুষ্ঠানে ধূপ-ধুনো, ফুল, ফল, গঙ্গাজল, মিষ্টান্ন ও নতুন বস্ত্র দিয়ে ঐতিহ্য মেনে পূজা সম্পন্ন করা হয়। উপস্থিত কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণভাবে ধর্মীয় আচার, এর সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক রাজ্য নেতা—প্রিয়ব্রত ভট্টাচার্য, সুমন হালদার, সোমা দে মণ্ডল, মনোজ চ্যাটার্জি, সোমা হালদারসহ অন্যান্যরা। নির্বাচন-পূর্ব সময়ে এমন ধর্মীয় ও রাজনৈতিক বার্তা ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।তবে অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক সুরও স্পষ্ট।

চন্দ্রচূড় গোস্বামী দাবি করেন, গোহত্যা বন্ধ করে গোসম্পদকে জাতীয় প্রাণীর মর্যাদা দেওয়া উচিত। তাঁর বক্তব্য, দেশের ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান জানিয়ে এই বিষয়ে কেন্দ্রীয় স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।এছাড়াও তিনি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উদ্দেশে পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে গোমাংস ভক্ষণ ও রপ্তানি নিয়েও প্রশ্ন তোলেন তিনি, যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।সংগঠনের অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল জানান, ভোটের পর নতুন সরকারের কাছে পশ্চিমবঙ্গে আইন করে গোহত্যা নিষিদ্ধ করার দাবি জানানো হবে।

Latest