নিজস্ব সংবাদদাতা : রাজ্যে শীঘ্রই শুরু হতে চলেছে ‘গোকুল মিশন’ প্রকল্প। গোমাতা পালন, দুগ্ধ শিল্পের উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে দুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হবে এই প্রকল্পের আওতায়। পাশাপাশি বেআইনি গো হত্যা এবং বাংলাদেশে গরু পাচার রোধেও বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।গোশালা মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, আগে কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প রাজ্যে সঠিকভাবে বাস্তবায়িত হতো না। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে আর কোনও বাধা থাকবে না।দিলীপ ঘোষ বলেন, “দেশে যে আইন রয়েছে, সেটাকেই আমরা সামনে রেখে কাজ করছি। নতুন কিছু নয়। সর্বত্র আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া জরুরি এবং পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।”রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিজেপি সরকার একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে। নতুন সরকারের শুরুতেই পঞ্চায়েতের পাশাপাশি প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বও এসেছে দিলীপ ঘোষের কাঁধে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
রাজ্যে শুরু হতে চলেছে গোকুল মিশন, বড় ঘোষণা দিলীপ ঘোষের!