অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

FIDE : মহিলাদের দাবা বিশ্বকাপে ভারত পেল প্রথম চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ!

ভারতের ঘরে এই প্রথম এল ফিডে-র মহিলা দাবা বিশ্বকাপের শিরোপা। আর তা জিতে নিলেন দিব্যা দেশমুখ। সেই সঙ্গে মহিলা দাবায় ভারতের হয়ে লিখলেন নতুন ইতিহাস।২৪ দিন ধরে ৬৪ খোপের লড়াইয়ের পর অবশেষে এল সাফল্য। জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে (FIDE Women's World Cup) অভিজ্ঞ কোনেরু হাম্পিকে (Koneru Humpy) টাইব্রেকের মাধ্যমে পরাজিত করে দিব্যা দেশমুখ (Divya Deshmukh) FIDE মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন। দিব্যার এই জয় তাঁকে ভারতের চতুর্থ মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার হ

FIDE : মহিলাদের দাবা বিশ্বকাপে ভারত পেল প্রথম চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ!

নিজস্ব সংবাদদাতা :  ভারতের ঘরে এই প্রথম এল ফিডে-র মহিলা দাবা বিশ্বকাপের শিরোপা। আর তা জিতে নিলেন দিব্যা দেশমুখ। সেই সঙ্গে মহিলা দাবায় ভারতের হয়ে লিখলেন নতুন ইতিহাস।২৪ দিন ধরে ৬৪ খোপের লড়াইয়ের পর অবশেষে এল সাফল্য। জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে (FIDE Women's World Cup) অভিজ্ঞ কোনেরু হাম্পিকে (Koneru Humpy) টাইব্রেকের মাধ্যমে পরাজিত করে দিব্যা দেশমুখ (Divya Deshmukh) FIDE মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন।

দিব্যার এই জয় তাঁকে ভারতের চতুর্থ মহিলা হিসেবে গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বাদ দিল।১৯ বছরের দিব্যা কিন্তু এই প্রতিযোগিতায় ১৫ নম্বর বাছাই হয়ে খেলা শুরু করেন। তাঁর নামের পাশে গ্র্যান্ডমাস্টার খেতাবও ছিলনা। বরং এবার কোনেরু হাম্পির দিকে অনেকেই তাকিয়েছিলেন যদি তিনি ভারতকে প্রথমবারের জন্য মহিলা দাবা বিশ্বকাপে প্রথম করে আনতে পারেন!কিন্তু খেলা যত এগিয়েছে দিব্যা দেশমুখ ততই তাঁর প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছিলেন।

একের পর এক নামী খেলোয়াড়দের পরাস্ত করতে করতে তিনি পৌঁছে যান ফাইনালে। যেখানে তাঁকে মুখোমুখি হতে হয় ভারতের ১ নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পির।ফাইনালে প্রথম ২টি ক্লাসিক্যাল ম্যাচই ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ব়্যাপিড চেস খেলা হয়। যে ব়্যাপিড চেসে কোনেরু হাম্পিকে সেরা হিসাবেই ধরা হয়। ফলে টাইব্রেকারেও হাম্পির দিকেই ম্যাচ ঝুঁকে ছিল।কিন্তু সেখানেও নিজের দাপট অক্ষুণ্ণ রেখে দিব্যা দেখিয়ে দিলেন আগামী ভারতের মহিলা দাবা পেয়ে গেল তার আর এক উজ্জ্বলতম তারকাকে।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স