প্রবল গরমে বিদ্যুৎ বিচ্ছিন্ন মালদহের গ্রামীণ হাসপাতাল,অন্ধকারে গোটা হাসপাতাল চত্বর!
অবাক করা ঘটনা! মালদহের হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালের। রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। কারণ গোটা সরকারি হাসপাতাল বিদ্যুৎহীন অবস্থায়। জানা যায়, কালবৈশাখীর ফলে হাসপাতাল চত্বরে থাকা একটি গাছ শিকড় সহ উপড়ে পড়ে যায় হাসপাতালের বৈদ্যুতিক তারের উপর। এরপরই গোটা হাসপাতাল চত্বর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চিকিৎসকরা এক প্রকার বাধ্য হয়ে মোবাইলের টর্চ জ্বেলে রোগী দেখছেন। পরিস্থিতি দেখে উদ্বেগে স্বাস্থ্য দফতর। অক্সিজেন থেকে শুরু করে সমস্ত জরুরি পরিষেবাই বন্ধ। বে
নিজস্ব সংবাদদাতা : অবাক করা ঘটনা! মালদহের হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালের। রোগীরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। কারণ গোটা সরকারি হাসপাতাল বিদ্যুৎহীন অবস্থায়। জানা যায়, কালবৈশাখীর ফলে হাসপাতাল চত্বরে থাকা একটি গাছ শিকড় সহ উপড়ে পড়ে যায় হাসপাতালের বৈদ্যুতিক তারের উপর। এরপরই গোটা হাসপাতাল চত্বর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চিকিৎসকরা এক প্রকার বাধ্য হয়ে মোবাইলের টর্চ জ্বেলে রোগী দেখছেন। পরিস্থিতি দেখে উদ্বেগে স্বাস্থ্য দফতর। অক্সিজেন থেকে শুরু করে সমস্ত জরুরি পরিষেবাই বন্ধ। বেহাল অবস্থা জরুরি বিভাগেও। প্রবল গরমে অনেক রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে হাসপাতালের মেডিক্যাল অফিসার জানান, বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।
সম্পর্কিত খবর
১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা
মালদা
সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ
নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল
পূর্ব মেদিনীপুর
পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল
পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড