মেদিনীপুর 29° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কানপুরে বড়সড় রেল দুর্ঘটনা এড়াল (15003)চৌরী চৌরা এক্সপ্রেস, লাইনচ্যুত চার কামরা!

কলকাতায় 19তম প্রবাসী ভারতীয় সম্মেলন, ‘কথা কম, কাজ বেশি’ মন্ত্রে সেরা আয়োজনের লক্ষ্য শুভেন্দুর!

কলকাতায় 19তম প্রবাসী ভারতীয় সম্মেলন, ‘কথা কম, কাজ বেশি’ মন্ত্রে সেরা আয়োজনের লক্ষ্য শুভেন্দুর!

নিজস্ব সংবাদদাতা : আগামী জানুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে 19তম প্রবাসী ভারতীয় সম্মেলন। এই সম্মেলনকে দেশের সেরা আয়োজন হিসেবে তুলে ধরতে চায় পশ্চিমবঙ্গ সরকার। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কথা কম, কাজ বেশি’ মন্ত্রকে সামনে রেখে কাজ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বুধবার, 11 নভেম্বর দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে 19তম প্রবাসী ভারতীয় দিবসের ওয়েবসাইট ও পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 7 থেকে 9 জানুয়ারি কলকাতায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর হাতেই প্রবাসী ভারতীয় সম্মান প্রদান করা হবে।

দিল্লির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় আসা প্রবাসী ভারতীয় অতিথিরা যেন সম্মেলন শেষে দেশের অন্যান্য জায়গার তুলনায় কলকাতার অভিজ্ঞতাকেই সেরা বলে মনে করেন, সেটাই তাঁদের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসংস্কৃতির মন্ত্র অনুসরণ করেই এই লক্ষ্য পূরণে এগোবে তাঁর সরকার। শুভেন্দু অধিকারীর কথায়, “মোদীজির মন্ত্র হল কথা কম, কাজ বেশি। আমরা তা করে দেখাতে চাই। যাঁরা আসবেন, তাঁরা ঘুরে যাওয়ার পর বলবেন অন্য সব জায়গার চেয়ে কলকাতার অভিজ্ঞতা সেরা। তখনই আমাদের সম্মেলন সার্থক হবে।”অনুষ্ঠানে কলকাতার ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তিনি বলেন, ভারতের বিবর্তন এবং বিশ্বজুড়ে প্রবাসী ভারতীয়দের ছড়িয়ে পড়ার ইতিহাসের সঙ্গে কলকাতার গভীর যোগ রয়েছে। তাঁর মতে, জানুয়ারি মাসের এই সম্মেলন আশাতীত সাফল্য অর্জন করবে।উল্লেখ্য, 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। তাঁর এই প্রত্যাবর্তনের স্মরণেই প্রতি বছর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।পশ্চিমবঙ্গে এর আগে কখনও প্রবাসী ভারতীয় দিবসের মূল সম্মেলন আয়োজিত হয়নি। ফলে কলকাতায় এই প্রথম এমন আন্তর্জাতিক স্তরের সম্মেলন আয়োজনকে ঘিরে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। শহরের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও আতিথেয়তাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের কাছে কলকাতাকে নতুনভাবে পরিচিত করে তোলাই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য।