স্বচ্ছ ভারত কর্মীদের সঙ্গে ভাইফোঁটা, পরিচ্ছন্নতাকর্মীদের ভালোবাসায় সামিল মন্ত্রী দিলীপ ঘোষ
নিজস্ব সংবাদদাতা : উৎসবের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রকৃত কর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ার এক মানবিক দৃষ্টান্ত দেখা গেল হুগলির সিঙ্গুরে। স্বচ্ছ ভারত মিশনের অধীনে কর্মরত মহিলা পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ভাইফোঁটা উৎসবে সামিল হলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ভবনে আয়োজিত এই বিশেষ ভাইফোঁটা অনুষ্ঠানে স্বচ্ছ ভারত মিশনের অধীনে সিঙ্গুর ব্লকের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর 40 জন মহিলা কর্মীর কাছ থেকে ফোঁটা ও আশীর্বাদ গ্রহণ করেন মন্ত্রী। সমাজকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রতিদিন যাঁরা নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক, এডিএম, বিডিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এই উপলক্ষে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সমাজের পরিচ্ছন্নতা বজায় রাখতে যাঁদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কর্মীর ভালোবাসা ও আশীর্বাদ তাঁর কাছে বিশেষ প্রাপ্তি।

ভাই-বোনের এই স্নেহ, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন চিরকাল অটুট থাকুক—এমনই কামনা করেন তিনি।উৎসবের আবহে সমাজের প্রান্তিক স্তরে কাজ করা মহিলাদের সম্মান জানানো এবং তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিকতার এক সুন্দর বার্তা বহন করল।
সম্পর্কিত খবর
হুগলি
৮০তম স্বাধীনতা দিবসে গৌরহাটিতে সমাজসেবার বার্তা, ২০টি পরিবারের আজীবন দায়িত্ব শ্রীজীব মাইতির!
স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরহাটি সেবায়ন সংঘের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব মাইতির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি এলাকার ২০টি দুস্থ পরিবারের আজীবন দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীজীব মাইতি। তাঁর প্রয়াত পিতা স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড
পশ্চিমবঙ্গ
জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেলেও দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। বুধবার হুগলি প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘কারাগারের অন্তরালে ২০ দিন’।বইটিতে তিনি জেলে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা, গ্রেফতারের ঘটনাপ্রবাহ, কারাজীবনের বিভিন্ন মুহূর্ত এবং সেই সময়ের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসিত মজুমদার বলেন, দীর্ঘ রাজনৈতিক
হুগলি
চণ্ডীতলায় উত্তেজনা, বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
চণ্ডীতলায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের সম্মুখীন হন তিনি। বিক্ষোভকারীদের একাংশের তরফে ‘চোর চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।ঘটনাস্থলে উত্তেজনার মধ্যেই দূর থেকে তাঁর দিকে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঢিল মাথায় লাগায় আহত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কিছু সময়ের জন্য মাটিতে পড়ে যান। পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ