১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

নিজস্ব সংবাদদাতা : প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা।

সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার ও বর্জ্য ফেলার বিরুদ্ধে সচেতনতা তৈরিতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয়ভাবে যুক্ত করার বার্তাও দেওয়া হয়েছে। প্লাস্টিক বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করে কীভাবে পরিবেশের উপর তার ক্ষতিকর প্রভাব কমানো যায়, বাস্তব কাজের মাধ্যমে তারই উদাহরণ তৈরি করেছেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা।