মেদিনীপুর 29° ☀️ · AQI 75 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র বিপন্মুক্ত!

অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে পুরসভার অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী শেড!

অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে পুরসভার অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী শেড!

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার, 12 নভেম্বর সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে উচ্ছেদ অভিযান চালাল কলকাতা পুরসভা (KMC)। 121, কালীঘাট রোডে তাঁর বাড়ির সামনের ফুটপাত দখল করে থাকা অস্থায়ী কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি বাড়ির সীমানা প্রাচীরের বাইরে থাকা একটি অতিরিক্ত লোহার গেটও গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে দেওয়া হয়।সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন করা হয় কলকাতা পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে RAF, কমব্যাট ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও উপস্থিত থাকতে দেখা যায়। পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে অস্থায়ী শেড অপসারণের কাজ শুরু করেন।

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে Z+ নিরাপত্তা দেওয়ার সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টরেট অফ সিকিউরিটির উদ্যোগে বাড়ির সামনে বাঁশ ও টিন দিয়ে ওই অস্থায়ী শেড তৈরি করা হয়েছিল। পরবর্তীতে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হলেও কাঠামোটি ফুটপাতের উপর থেকে যায়।কলকাতা পুরসভার দাবি, ফুটপাতের উপর অস্থায়ী শেড ও অতিরিক্ত লোহার গেট থাকার কারণে সাধারণ পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছিল।

সেই কারণেই পুরসভার পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।অভিযান ঘিরে সকাল থেকেই কালীঘাট রোডে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুরসভার এই পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।