তৃণমূলেই যোগ দিচ্ছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা!
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বারলা ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাসিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভায় জন বারলা। সাংবাদিক এর প্রশ্নে জন বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। মাননীয়া রাজ্যের অভিভাবক, চা বাগান সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন
আলিপুরদুয়ার বিনয় নার্জিনারী : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বারলা ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাসিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি সভায় জন বারলা। সাংবাদিক এর প্রশ্নে জন বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে আমি হাজির হয়েছি। মাননীয়া রাজ্যের অভিভাবক, চা বাগান সহ এলাকার সমস্যা সমাধান করতে পারবেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’ কী কারণে বিজেপি ছাড়ছেন? ক্ষোভের সঙ্গে বারলার জবাব, ‘যেখানে সম্মান পাব না, সেখানে থেকে কী লাভ। আমাকে পিছন থেকে ছুরি মারা হয়েছে।’ একই সঙ্গে তরাই এবং ডুয়ার্সের চা বাগানের জন্য বিজেপি কোনও কাজ করেনি বলেও অভিযোগ তুলেছেন তিনি। প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ বলেন, ‘একটু সময় লাগবে। মাসখানেক মতো। কারণ শুধু আমার একার যোগদান করলে তো হবে না, আমার সঙ্গে অনুগামীরাও রয়েছেন। এলাকার উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কী পরিকল্পনা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তা নিয়ে কথা হবে। তারপরই যোগদানের দিন স্থির করব।’
সম্পর্কিত খবর
মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!
প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্
পশ্চিমবঙ্গ
মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র
প্রায় তিন মাস ধরে এক ১৫ বছরের নাবালিকাকে বাড়িতে আটকে রেখে বারংবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোর করে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা। অভিযোগের তির মাটিগাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, সেখানে দিনের পর দিন পঞ্চায়েত সদস্যের দুই পুত্র এবং তাঁদের কয়েক জন ব