অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ঐতিহাসিক মেদিনীপুর শহরে এসেছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন!

রবিবার ৩রা আগস্ট দিনটি ছিল বন্ধুত্ব দিবস এবং এই ঐতিহাসিক দিনে মেদিনীপুর শহরে এসেছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন।"মিডফিল্ড জেনারেল"মেহতাব হোসেন ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে'। ২০০৭ থেকে ২০১৭, টানা এই দশ বছর তিনি লাল-হলুদ জার্সিতে খেলেছেন। যদিও ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি বছর তিনেক (২০০৩-২০০৬) মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন। কেরিয়ারের শেষপ্রান্তে আবারও মেরিনার্স ব্রিগেডে যোগ দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি টালিগঞ্জ অগ্রগামী, ওএনজিসি

ঐতিহাসিক মেদিনীপুর শহরে এসেছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  রবিবার ৩রা আগস্ট দিনটি ছিল বন্ধুত্ব দিবস এবং এই ঐতিহাসিক দিনে মেদিনীপুর শহরে এসেছিলেন ভারতের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেন।"মিডফিল্ড জেনারেল"মেহতাব হোসেন ইস্টবেঙ্গলের 'ঘরের ছেলে'। ২০০৭ থেকে ২০১৭, টানা এই দশ বছর তিনি লাল-হলুদ জার্সিতে খেলেছেন। যদিও ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে তিনি বছর তিনেক (২০০৩-২০০৬) মোহনবাগান ক্লাবের হয়ে খেলেছিলেন। কেরিয়ারের শেষপ্রান্তে আবারও মেরিনার্স ব্রিগেডে যোগ দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি টালিগঞ্জ অগ্রগামী, ওএনজিসি, ইন্ডিয়ান সুপার লীগে তিনি খেলেছেন কেরালা ব্লাস্টার্স এবং জামশেদপুর এফসি-র হয়ে। ইতিপূর্বে, কোচ হিসেবে ২০১৯-২০২০ মরশুমে সাদার্ন সমিতির দায়িত্ব সামলেছিলেন মাঝমাঠের এই রাজা। বর্তমানে কলকাতা ফুটবল লিগে রেলওয়ে এফসির কোচের ভূমিকা পালন করছে এই তারকা ফুটবলার। আজ বিপ্লবী সংবাদ দর্পণের নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে বর্তমানে গ্রাম বাংলা থেকে কিভাবে মেদিনীপুরের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনা যায়? তার সন্ধানে মেদিনীপুরের স্বনামধন্য ফুটবল ক্লাব SB-XI আবির আওয়ারগাল (সাহেব) উদ্যোগে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা যায় তার কথা বলতে শোনা যায়।

মেদিনীপুর ফুটবল এবং এসবি-একাদশ দল সম্পর্কে রেলওয়ে এফসির কোচ মেহতাব হোসেন

চলতি কলকাতা লিগে রেলওয়ে এফসি-র কোচ নিযুক্ত হয়েছেন এই বাঙালি তারকা। এবারের লিগে রেলওয়ের পারফরমেন্স একদমই ভালো নয়। গ্রুপ ‘এ’-তে তারা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে একাদশতম স্থানে রয়েছে। লিগে ছয়টি ম্যাচের পাঁচটি ম্যাচেই হেরেছে তারা। লিগে হাল ফেরাতে নীলাঞ্জন গুহর পরিবর্তে মেহতাব হোসেনকে দায়িত্ব দিয়েছেন রেলকর্তারা। নতুন দায়িত্ব উপভোগ করছেন প্রাক্তন মিডফিল্ডার জেনারেল। তিনি বলেছেন, ‘কোচিং করানোটাকে আমি উপভোগ করছি। ফুটবলকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কোচ হওয়ার পর আবার নিজের পুরোনো রুটিনে ফিরে গিয়েছি।তৈরি হতে চলেছে এক ফুটবলারের বায়োপিক। সব ঠিক ঠাক থাকলে আগামী বছর মুক্তি পেতে চলেছে মেহতাব হোসেনের বায়োপিক ‘মেহতাব’। পরিচালক বাপ্পা।

ভারতীয় প্রাক্তন ফুটবলার এবং কোচ রেলওয়ে এফসি মেহতাব হোসেনের সাথে একান্ত সাক্ষাৎকার

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার খেলা

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার FOOTBALL

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার

আইএসএল শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনে ম্যাচ দেখতে না পেয়ে ক্ষুব্ধ ছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। এতদিন ইউটিউব এবং Sony LIV অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকলেও টিভির পর্দায় সম্প্রচার বন্ধ থাকায় তৈরি হয়েছিল অসন্তোষ। অবশেষে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার থেকে ফের টেলিভিশনের পর্দায় শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সরাসরি সম্প্রচার। পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল)-এর সম্প্রচার নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়োজকেরা।আয়োজকদের তরফে শ