ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, মেসি আছেন, বাদ হ্যারি কেন
নিজস্ব সংবাদদাতা :2005 সাল থেকে চালু হয়েছে ‘ফিফা প্রো বিশ্ব একাদশ’ পুরস্কার। এই তালিকায় সর্বাধিক 18 বার জায়গা করে নিয়ে অনন্য নজির গড়েছেন লিয়োনেল মেসি। তাঁর পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি 15 বার এই সম্মান পেয়েছেন। অন্যদিকে, স্পেনের প্রাক্তন তারকা ডিফেন্ডার সের্খিয়ো রামোস 11 বার সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। এই তিন ফুটবলারই এখনও পর্যন্ত 10 বারের বেশি এই সম্মান অর্জন করেছেন। উল্লেখ্য, ‘ফিফা প্রো’ বিশ্বের পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের প্রায় 70টি দেশের ফুটবলার এই সংগঠনের সঙ্গে যুক্ত। প্রতি বছর পুরুষ ও মহিলা ফুটবলারদের ভোটের মাধ্যমে সেরা একাদশ নির্বাচন করা হয়। এবারের নির্বাচনে মোট 19,806 জন ফুটবলার অংশ নিয়ে তাঁদের পছন্দের খেলোয়াড়দের ভোট দিয়েছেন।এবারের সেরা একাদশে বিশ্বজয়ী স্পেনের দাপট সবচেয়ে বেশি। মোট চারজন স্প্যানিশ ফুটবলার জায়গা পেয়েছেন এই দলে। পর্তুগাল থেকে রয়েছেন দু’জন ফুটবলার। এছাড়া আর্জেন্টিনা, মরক্কো, ইংল্যান্ড, ফ্রান্স এবং নরওয়ে থেকে একজন করে ফুটবলার নির্বাচিত হয়েছেন।
গোলরক্ষক: ডেভিড রায়া (স্পেন)
ডিফেন্ডার: পাউ কুবার্সি (স্পেন), নুনো মেন্ডেস (পর্তুগাল), আশরাফ হাকিমি (মরক্কো)
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড), রদ্রি (স্পেন), ভিটিনহা (পর্তুগাল)
ফরোয়ার্ড: এমবাপে (ফ্রান্স), হালান্ড (নরওয়ে), মেসি (আর্জেন্টিনা), লামিন ইয়ামাল (স্পেন)।
ব্যালন ডি’অর জয়ী হ্যারি কেনের জায়গা হল না ফিফা প্রো বিশ্ব একাদশে। অন্যদিকে, দু’বছর পর ফের সেরা একাদশে জায়গা করে নিলেন আর্জেন্টিনার মহাতারকা লিয়োনেল মেসি। তবে তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সম্পর্কিত খবর
খেলা
বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7
ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে
খেলা
সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার
নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স
FOOTBALL
অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার
আইএসএল শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনে ম্যাচ দেখতে না পেয়ে ক্ষুব্ধ ছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। এতদিন ইউটিউব এবং Sony LIV অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকলেও টিভির পর্দায় সম্প্রচার বন্ধ থাকায় তৈরি হয়েছিল অসন্তোষ। অবশেষে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার থেকে ফের টেলিভিশনের পর্দায় শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সরাসরি সম্প্রচার। পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল)-এর সম্প্রচার নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়োজকেরা।আয়োজকদের তরফে শ