অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াই! পালানোর চেষ্টা, পাল্টা গুলিতে জখম কুখ্যাত দুষ্কৃতী ‘প্যাঁও’, গ্রেফতার

আসানসোলে পুলিশের সঙ্গে গুলির লড়াই! পালানোর চেষ্টা, পাল্টা গুলিতে জখম কুখ্যাত দুষ্কৃতী ‘প্যাঁও’, গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা : পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর অবশেষে গ্রেফতার হল কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে ‘প্যাঁও’। শুক্রবার (27 নভেম্বর) সকালে আসানসোলের হীরাপুর থানার ইসমাইল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের দাবি, অভিযুক্তের গুলির জবাবে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতে পায়ে আঘাত লাগে প্রতাপের। জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই প্রতাপ দাসের খোঁজে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়। এর আগে পুলিশের দিকে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপর থেকেই তাকে ধরতে বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

শুক্রবার সকালে গোপন সূত্রে খবর আসে, ইসমাইল এলাকায় নিজের বাড়ির কাছাকাছি একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত। খবর পেয়েই ওই এলাকায় পৌঁছয় পুলিশের একটি দল। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে প্রতাপ। এরপর শুরু হয় পুলিশ ও অভিযুক্তের মধ্যে দীর্ঘক্ষণ লুকোচুরি।পুলিশের অভিযোগ, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং সে ফের পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। সেই সময় প্রতাপের পায়ে গুলি লাগে। এরপরই তাকে কাবু করে গ্রেফতার করা হয়।ঘটনার পর আহত অভিযুক্তকে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কি না, তার বিরুদ্ধে ঠিক কী কী মামলা রয়েছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সাহিত্য মঞ্চে মেদিনীপুরের কবি অসীম ভুঁইয়ার সাফল্য, ‘বিকলাঙ্গ রাত্রির স্বর’ পেল স্মৃতি পুরস্কার পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সাহিত্য মঞ্চে মেদিনীপুরের কবি অসীম ভুঁইয়ার সাফল্য, ‘বিকলাঙ্গ রাত্রির স্বর’ পেল স্মৃতি পুরস্কার

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি