অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং প্রথমবারের রক্তদান শিবিরেই নজির, পিড়াশিমুল গ্রামে রক্ত দিলেন 60 জন

হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ, অনুসন্ধান অফিসের কাঁচ ভেঙে দেয় ক্ষুব্ধ যাত্রীরা!

দূরপাল্লার ট্রেন ছাড়াতে দেরি করায় যাত্রী বিক্ষোভ ৷ ভাঙচুর চলে অনুসন্ধান অফিসেও ৷ প্ল্যাটফর্মের ডিসপ্লে বোর্ড ও ফেলে দেওয়ার অভিযোগ উন্মত্ত যাত্রীদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের ঘটনা ৷ যাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয় । তারপর বেলা দশটা নাগাদ ট্রেন দেওয়া হয় ২০ নম্বর প্লাটফর্মে ।রেল সূত্রে খবর, এদিন হাওড়া স্টেশন থেকে হাওড়া-বার্বিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬:২০ মিনিটে ছাড়ার কথা ছিল । কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ট্রেনটি স্টে

হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ, অনুসন্ধান অফিসের কাঁচ ভেঙে দেয় ক্ষুব্ধ যাত্রীরা!

নিজস্ব সংবাদদাতা : দূরপাল্লার ট্রেন ছাড়াতে দেরি করায় যাত্রী বিক্ষোভ ৷ ভাঙচুর চলে অনুসন্ধান অফিসেও ৷ প্ল্যাটফর্মের ডিসপ্লে বোর্ড ও ফেলে দেওয়ার অভিযোগ উন্মত্ত যাত্রীদের বিরুদ্ধে ৷ মঙ্গলবার হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের ঘটনা ৷ যাত্রীদের বিক্ষোভের খবর পেয়ে আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয় । তারপর বেলা দশটা নাগাদ ট্রেন দেওয়া হয় ২০ নম্বর প্লাটফর্মে ।রেল সূত্রে খবর, এদিন হাওড়া স্টেশন থেকে হাওড়া-বার্বিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬:২০ মিনিটে ছাড়ার কথা ছিল । কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ট্রেনটি স্টেশনে আসেনি ৷ তা নিয়েই যাত্রীদের মধ্যে বিক্ষোভ দেখা দেয় ৷ রেল সূত্রে জানানো হয় রেক রিপ্লেসমেন্টের কারণেই স্টেশনে ট্রেন আসতে দেরি করেছে ৷ দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়ে সূচি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডেপুটি ডিসিএম (খড়গপুর) জানান, হাওড়া-বার্বিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬:২০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল ৷ কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনেটির রেক প্লেসমেন্ট করতে দেরি হয় । আর এর জেরে সমস্যার সৃষ্টি হয়। স্টেশনের মধ্যেই যাত্রীরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। যদিও ঠিক কী কারণে ট্রেনটি ছাডতে দেরি হয়েছে, তা জানতে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে ।

সম্পর্কিত খবর

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ হাওড়া

বাড়মংরাজপুরে বসলো সোলার স্ট্রিট লাইট, অন্ধকার পথের সমস্যা মেটাতে উদ্যোগ

সন্ধ্যার পর অন্ধকার রাস্তায় যাতায়াতের সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ দূর করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হল উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের হাটগাছা-১ অঞ্চলের বাড়মংরাজপুরে। রোটারি ক্লাব অব ক্যালকাটা চৌরঙ্গীর সহযোগিতায় ‘প্রহ্লাদ সামন্ত স্মৃতি সেবা ফাউন্ডেশন’-এর উদ্যোগে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বসানো হল সোলার স্ট্রিট লাইট।স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তা অন্ধকার থাকায় বিশেষ করে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় প্রাক্তন ছাত্রীদের সমস্যায় পড়তে হত। একইসঙ্গে গ্রামের যুবতী, মহি

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে হাওড়া

‘সেবা সংকল্প’ অভিযানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা বাড়মংরাজপুরে

সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে উলুবেড়িয়ার প্রান্তিক এলাকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হল। উলুবেড়িয়া ১ ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ চক্রের হাটগাছা ১ নম্বর অঞ্চলের বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের পড়ুয়া, অভিভাবক-অভিভাবিকা এবং পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মোট ২৯০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহযোগিতা দেওয়া হয়েছে।এই উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা! হাওড়া

নতুন আঙ্গিকে ‘সারথি’, সাইকেলের মান ও নিরাপত্তায় জোর—বাংলায় তৈরি হবে সাইকেল কারখানার পরিকল্পনা!

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প এবার নতুন নামে, নতুন আঙ্গিকে পথচলা শুরু করল। ‘সবুজ সাথী’-র পরিবর্তে ‘সারথি’ নামে এই প্রকল্পের নতুন পর্বের সূচনা হল মঙ্গলবার। হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেওয়ার অনুষ্ঠানে প্রকল্পের নতুন দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের বক্তব্য অনুযায়ী, নতুন ‘সারথি’ প্রকল্পে শুধুমাত্র সাইকেল বিতরণের উপরেই জোর দেওয়া হচ্ছে না, সাইকেলের