ইডেনে জন্মদিন ও সেঞ্চুরি!
১৪ বছরের ব্যবধানে ইডেন গার্ডেন্সে ওয়ান ডে সেঞ্চুরি। আর এটা আর বাকি সেঞ্চুরির মতো নয়। বিশ্বকাপ, সামনে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকা, জন্মদিন, ঐতিহ্যের ইডেন গার্ডেন্স, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছোঁয়ার সুযোগ।কেরিয়ারের ৪৯তম ওডিআই সেঞ্চুরিতে ‘আইডল’ সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।ইডেনে সাধারণত বাউন্স ও গতিসম্পন্ন পিচ দেখা যায়। এ দিনের পিচ ব্যাটিংয়ের জন্য খুবই কঠিন ছিল। চাইলেও ঝোড়া ইনিংস খেলা কঠিন। বিরাট বলছেন, ‘আমাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। আমি যখন ক্রিজে নামি, দল ভালো জায়গায়
নিজস্ব প্রতিবেদন : ১৪ বছরের ব্যবধানে ইডেন গার্ডেন্সে ওয়ান ডে সেঞ্চুরি। আর এটা আর বাকি সেঞ্চুরির মতো নয়। বিশ্বকাপ, সামনে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকা, জন্মদিন, ঐতিহ্যের ইডেন গার্ডেন্স, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছোঁয়ার সুযোগ।কেরিয়ারের ৪৯তম ওডিআই সেঞ্চুরিতে ‘আইডল’ সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।ইডেনে সাধারণত বাউন্স ও গতিসম্পন্ন পিচ দেখা যায়। এ দিনের পিচ ব্যাটিংয়ের জন্য খুবই কঠিন ছিল। চাইলেও ঝোড়া ইনিংস খেলা কঠিন। বিরাট বলছেন, ‘আমাদের শুরুটা দুর্দান্ত হয়েছিল। আমি যখন ক্রিজে নামি, দল ভালো জায়গায়। দশ ওভারের পর থেকে বল পিচে গ্রিপ করছিল, স্পিনাররা সুবিধা পাচ্ছিল। পিচ ক্রমশ মন্থর হয়েছে। প্রয়োজন ছিল যতটা সম্ভব বেশি সময় ক্রিজে থাকা। মূলত ইনিংস অ্যাঙ্কর করতে চেয়েছিলাম। শ্রেয়স শট খেলছিল। ৩২৬ বা এমন কোনও টার্গেট নিয়ে ভাবিনি। তবে যতটা সম্ভব ইনিংস গভীরে টানাই লক্ষ্য ছিল।’এশিয়া কাপের আগে শিবিরে সিচুয়েশন প্র্যাক্টিসও করেছিলেন। সে কথাই জানালেন বিরাট। বলছেন, ‘এশিয়া কাপের শিবিরে ৩-৪ নম্বরের সিচুয়েশন অনুযায়ী আমি ও শ্রেয়স প্র্যাক্টিস করেছিলাম। স্পিনারদের কীভাবে সামলাতে হবে, সেটাও মাথায় ছিল। ম্যাচেও সেটাই চেষ্টা করেছি।’ টেকনিক্যাল বিষয়ের সঙ্গে সেঞ্চুরি নিয়ে কিছু জিজ্ঞাসা করা হবে না, হয় নাকি? জন্মদিন ও সেঞ্চুরি। আপ্লুত বিরাট কোহলি বলছেন, ‘দেশের হয়ে প্রতিটা ম্যাচই দারুণ ব্যাপার। আর জন্মদিনে সেঞ্চুরি, এ যেন স্বপ্নের মতো। ঈশ্বরের আশীর্বাদ রয়েছে যেন। না হলে এমন মুহূর্ত আসে না।’
সম্পর্কিত খবর
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত
শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা
এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনার মুকুট ভারতের!
এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতল ভারত। শনিবার (৩ অক্টোবর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। জবাবে দুর্দান্ত লড়াই করেও পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানে থেমে যায়। ফলে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।ভারতের ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি ২৮ বলে ঝোড়ো ৬১ রান করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতক