জল-জমি-জঙ্গল রক্ষার আশ্বাস মুখ্যমন্ত্রীর, পরিবেশবান্ধব শিল্প গড়ার প্রতিশ্রুতি
নিজস্ব সংবাদদাতা : জল, জমি, জঙ্গল ও পাহাড়ের অধিকার রক্ষার দাবিতে সপ্তাহখানেক আগেই পুরুলিয়ায় বিশাল সমাবেশের ডাক দিয়েছিল ভারত জাকাত মাঝি পরগনা মহল। আদিবাসীদের জমিতে তাঁদের সম্মতি ছাড়া কোনওরকম শিল্পপ্রকল্প গড়ে তোলা যাবে না—এই দাবিই ছিল সমাবেশের অন্যতম প্রধান বার্তা। এরই মধ্যে বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে বাঁদনা পরবের অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী সমাজকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট বার্তায় তিনি বলেন, “কোনও পাহাড় ও কোনও জঙ্গলকে হাত দিতে দেব না। আপনারা নিশ্চিন্তে থাকুন।”গত বিধানসভা নির্বাচনে কুড়মি সমাজের একটি বড় অংশ বিজেপির প্রতি সমর্থন জানিয়েছিল। নির্বাচনের ফলাফলেও তার প্রতিফলন দেখা গিয়েছিল। রাজনৈতিক পালাবদলের মাত্র সাত মাসের মধ্যে জঙ্গলমহলে আদিবাসীদের জমি, জল, জঙ্গল ও প্রাকৃতিক সম্পদের অধিকার রক্ষার দাবিতে এই বৃহৎ সমাবেশ বিশেষ তাৎপর্য পেয়েছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “নদী, জল, জঙ্গল ও পাহাড় রক্ষা করার দায়িত্ব সরকারের। প্রকৃতি আমাদের মা। প্রকৃতিকে আমরা পুজো করি।” তাঁর বক্তব্যে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি এলাকার মানুষের জীবন-জীবিকা এবং অধিকার রক্ষার বিষয়টিও উঠে আসে।পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই অঞ্চলে মূলত পরিবেশবান্ধব শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য সরকারি উদ্যোগে জমি কেনার ব্যবস্থাও করা হবে, যাতে শিল্পায়নের কারণে প্রাকৃতিক পরিবেশের কোনও ক্ষতি না হয়।অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত মাহাতোকে উদ্দেশ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এখানে সরকারি জায়গায় পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলব। যাতে আপনাদের এলাকার পরিবেশ কোনওভাবেই দূষিত না হয়।” তিনি আরও জানান, পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের মাধ্যমে যাঁরা স্বেচ্ছায় জমি দিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে উপযুক্ত মূল্যে জমি কেনা হবে।একদিকে আদিবাসীদের জল-জমি-জঙ্গলের অধিকার রক্ষার দাবি, অন্যদিকে জঙ্গলমহলে শিল্পায়নের পরিকল্পনা—এই দুইয়ের মধ্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার আশ্বাস দিয়েই উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
সম্পর্কিত খবর
বাঁকুড়া
লাইভ কাশ্মীরে জঙ্গি হামলায় গুলিবিদ্ধ বাংলার জওয়ান, বিষ্ণুপুরের শান্তনু চন্দ্র বিপন্মুক্ত!
বাঁকুড়া
ভাইফোঁটার বাজারে বেলিয়াতোড়ের মেচা সন্দেশের চাহিদা তুঙ্গে
বাঁকুড়া
ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়
ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি