বাঙালি আপনাকে আর শ্রদ্ধা করে না’, বাংলাদেশে হিন্দু নিপীড়নে ইউনুসকে খোলা চিঠি দিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন!
হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগামছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনও উদ্যোগ তো দূর, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় ইউনুসকে একহাত নিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। সাহিত্যিক তসলিমা নাসরিন সোশাল মিডিয়ায় লেখেন "ইউনুস সাহেব,আপনি তো দেখছি দেশে কেয়ামত শুরু হলেও চোখ
নিজস্ব সংবাদদাতা: হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগামছাড়া আকার নিয়েছে বাংলাদেশে। এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার। তবে পরিস্থিতি শোধরাতে কোনও উদ্যোগ তো দূর, নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারির ঘটনার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় ইউনুসকে একহাত নিলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। সাহিত্যিক তসলিমা নাসরিন সোশাল মিডিয়ায় লেখেন "ইউনুস সাহেব,আপনি তো দেখছি দেশে কেয়ামত শুরু হলেও চোখ বুজে থাকেন। জনপ্রিয় হিন্দু নেতাকে গ্রেফতার করেন তাঁর কোনওরকম দোষ ছাড়াই। নিরীহ হিন্দুদের রাতের অন্ধকারে আর্মি লেলিয়ে হামলা করেন। অগুনতি নিরপরাধ মানুষকে গ্রেফতার করছেন হত্যা মামলায় ফাঁসিয়ে। আপনার প্রিয় জেনজি ছাত্ররা মারামারি হানাহানি লুটতরাজ করেই চলেছে, এদের উদ্দেশে আপনার কোনও উপদেশবাণী বর্ষিত হয় না। একবার মুক্তিযুদ্ধ মানেন না, একবার বেশ মানেন। একবার ভারত বিদ্বেষ দেখান, একবার ভারত প্রেম। আপনি আসলে কোন নীতিতে বিশ্বাস করেন? সন্ত্রাসকে আপনি তো আবার বিজয়- উৎসব বলে মনে করেন। মানুষের সামান্য ভিড় দেখলেই ভাবেন আওয়ামীলীগ বুঝি চলে আসছে। তাদের পিটিয়ে তাড়িয়ে হটিয়ে হত্যা করে, জেলে ঢুকিয়ে নিষিদ্ধ করেও ভয় যায়নি, এমনই শাক্তিশালী ভাবেন তাদের? লীগ এলে প্রতিশোধ নেবে, এই ভয়ে মনে হয় রাতে ঘুমোতে পারেন না! আপনি কি জানেন বাঙালির যে শ্রদ্ধা ছিল আপনার প্রতি, সেটি অনেকটাই আর নেই? আফশোস হয় না? নাকি ভাবেন শ্রদ্ধা যত সুখ দেয়, ক্ষমতা দেয় তার চেয়ে বেশি!" উল্লেখ্য, সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে ইউনুস সরকার। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রতিবেশী দেশ।

সম্পর্কিত খবর
প্রযুক্তি
লাইভ বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিপর্যস্ত! আউটলুক-টিমস বন্ধে চরম ভোগান্তিতে লক্ষ লক্ষ ব্যবহারকারী
বিশ্ব
গুপ্তচরবৃত্তির অভিযোগ ঘিরে বিতর্ক, এনভিডিয়ার শীর্ষ পদ ছাড়লেন জেনসেন হুয়াং
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি