অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আইটিসি সানরাইজ মশলা প্রকাশ করল “সানরাইজ পুজোর সাতকাহন কফি টেবিল বুক"!

আইটিসি সানরাইজ মশলার অভিনব উদ্যোগ “সানরাইজ পুজোর সাতকাহন”-এর উদ্বোধন করল এক বিশেষ কফি টেবিল বুক প্রকাশের মাধ্যমে— উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিরেক্টর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা, প্রখ্যাত রন্ধনবিশারদ সুদীপা চট্টোপাধ্যায়, এবং খ্যাতনামা দুর্গাপুজোর থিম আর্টিস্ট অনির্বাণ প্যান্ডালওয়ালা, এবং তাঁদের সঙ্গে ছিলেন আইটিসি সানরাইজ মশলার বিজনেস হেড মি. পিয়ূষ মিশ্র। এই বছর, আইটিসি সানরাইজ মশলা তাদের অনন্য উদ্যোগ,“সানরাইজ পুজোর সাতকাহন”-এর মাধ্যমে বাংল

আইটিসি সানরাইজ মশলা প্রকাশ করল “সানরাইজ পুজোর সাতকাহন কফি টেবিল বুক"!

নিজস্ব সংবাদদাতা : আইটিসি সানরাইজ মশলার অভিনব উদ্যোগ “সানরাইজ পুজোর সাতকাহন”-এর উদ্বোধন করল এক বিশেষ কফি টেবিল বুক প্রকাশের মাধ্যমে— উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডিরেক্টর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা, প্রখ্যাত রন্ধনবিশারদ সুদীপা চট্টোপাধ্যায়, এবং খ্যাতনামা দুর্গাপুজোর থিম আর্টিস্ট অনির্বাণ প্যান্ডালওয়ালা, এবং তাঁদের সঙ্গে ছিলেন আইটিসি সানরাইজ মশলার বিজনেস হেড মি. পিয়ূষ মিশ্র। এই বছর, আইটিসি সানরাইজ মশলা তাদের অনন্য উদ্যোগ,“সানরাইজ পুজোর সাতকাহন”-এর মাধ্যমে বাংলার পুজো সেলেব্রেট করেছে |

কলকাতার বাইরে বাংলার বিভিন্ন পুজোর গল্পগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে রাজ্য জুড়ে পুজো কমিটিগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রচার চলাকালীন, শহর, গ্রাম এবং জেলা থেকে ১,৫০০ টিরও বেশি পূজা কমিটি অংশগ্রহণ করেছিল, যা বাংলার সম্মিলিত চেতনাকে প্রতিফলিত করেছে | ক্যাম্পেইন নিয়ে মি. পিয়ূষ মিশ্র, বিজনেস হেড, আইটিসি সানরাইজ মশলা বলেন: “দুর্গাপুজো শুধুই একটা উৎসব নয়—এটা বাংলার আত্মপরিচয়ের অংশ। এটা ভক্তি, একতা আর শিল্পকলার এক অসাধারণ উদ্‌যাপন। “সানরাইজ পুজোর সাতকাহন” উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি কলকাতার বাইরের অসংখ্য পুজোর গল্প তুলে ধরতে, যাতে প্রতিটি পুজোর গর্ব ও সৃজনশীলতা লিপিবদ্ধ থাকে।

এই কফি টেবিল বুকটি কেবলমাত্র ২৫০টি পুজোর প্রতি শ্রদ্ধা নয়, বরং এটি এক সাংস্কৃতিক দলিল, যা এই মূল্যবান গল্পগুলোকে প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখবে।”ডিরেক্টর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন: “দুর্গাপুজো বিশ্বের অন্যতম অনন্য সাংস্কৃতিক অভিব্যক্তি। এর জৌলুস শুধু কলকাতায় নয়, সমগ্র বাংলাজুড়েই ছড়িয়ে আছে।“সানরাইজ পুজোর সাতকাহন” -এর যা আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে, তা হলো—এটি কীভাবে কলকাতার বাইরের ছোট পুজোর গল্পগুলোকে সামনে এনেছে। এই কফি টেবিল বুকটি সত্যিই সেই চেতনার প্রতি এক অর্থবহ শ্রদ্ধাঞ্জলি—যে স্মৃতিগুলো আমাদের সংরক্ষণ করে রাখা উচিত।”অনুষ্ঠানের শেষে “সানরাইজ পুজোর সাতকাহন”- এর সেরা পুজোগুলিকে সম্মান প্রদান করা হয় এবং প্রদর্শিত হয় এক সংক্ষিপ্ত চলচ্চিত্র, যেখানে ধরা পড়েছে গোটা অভিযানের যাত্রাপথ—গল্প বলা থেকে শুরু করে পাবলিক ভোটিং, বিজয়ীদের নির্বাচন, সিন্দুর খেলা এবং শেষ পর্যন্ত এই কফি টেবিল বুক তৈরির মুহূর্তগুলো।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল