অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোলে জিটি রোডের কল্যান জুয়েলার্সের শোরুমে উদ্বোধন করতে এসে রীতিমতো উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা!

বুধবার সন্ধ্যায় আসানসোলে জিটি রোডের মূর্গাশোলে কল্যান জুয়েলার্সের একটি শোরুমে উদ্বোধন করতে এসে রীতিমতো উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি বলেন এটা আমার বাবার লোকসভা কেন্দ্র। বাবাকে তো আসানসোল ” বিহারি বাবু” থেকে ” বাঙালি বাবু ” বানিয়ে দিয়েছে। তার জন্য আমি খুব খুশি। বাবাকে এখান থেকে নির্বাচিত করায় আমি আসানসোলের মানুষদের কাছে আমি কৃতজ্ঞ। সোনাক্ষী এদিন সন্ধ্যা সোয়া পাঁচটা নাগাদ শোরুমে আসেন। শোরুমের বাইরে একটা মঞ্চ তৈরি করা হয়েছিলো। সাংসদ কন্যার উদ্বোধন নিয়ে যাতে কোনরক

আসানসোলে জিটি রোডের কল্যান জুয়েলার্সের শোরুমে উদ্বোধন করতে এসে রীতিমতো উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা!

নিজস্ব সংবাদদাতা : বুধবার সন্ধ্যায় আসানসোলে জিটি রোডের মূর্গাশোলে কল্যান জুয়েলার্সের একটি শোরুমে উদ্বোধন করতে এসে রীতিমতো উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি বলেন এটা আমার বাবার লোকসভা কেন্দ্র। বাবাকে তো আসানসোল ” বিহারি বাবু” থেকে ” বাঙালি বাবু ” বানিয়ে দিয়েছে। তার জন্য আমি খুব খুশি। বাবাকে এখান থেকে নির্বাচিত করায় আমি আসানসোলের মানুষদের কাছে আমি কৃতজ্ঞ। সোনাক্ষী এদিন সন্ধ্যা সোয়া পাঁচটা নাগাদ শোরুমে আসেন। শোরুমের বাইরে একটা মঞ্চ তৈরি করা হয়েছিলো। সাংসদ কন্যার উদ্বোধন নিয়ে যাতে কোনরকমের কিছু কোন ঘটনা না ঘটে, তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো।আসানসোলে এসেই সোনাক্ষী বললেন, "আমি কৃতজ্ঞ আসানসোলবাসীর কাছে ৷ কারণ, আপনারা আমাদের বিহারীবাবুকে আপনাদের বাঙালিবাবু করে নিয়েছেন । প্রথমবার বাবার সংসদীয় এলাকায় এসে প্রচণ্ড উচ্ছ্বসিত অনুভব করছি ৷

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের পশ্চিম বর্ধমান

গৃহকরে ছাড় থেকে পুজোর শুভেচ্ছা—আসানসোলে জোড়া উদ্যোগ পৌরনিগমের

বকেয়া গৃহকর আদায়ে করদাতাদের জন্য বড়সড় ছাড়ের ঘোষণা করল আসানসোল পৌরনিগম। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে সুদ ও জরিমানা মকুবের পাশাপাশি বকেয়া মূল করের ওপর ১০ শতাংশ ছাড়ও মিলবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর বকেয়া রয়েছে। সেই অর্থ দ্রুত আদায় করতেই এই বিশেষ উদ্যোগ।মন্ত্রী জানান, আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। পাশাপাশি বকেয়া মূল ক