মেদিনীপুর 24° 🌙 · AQI 70 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বরানগরে তরুণী খুনের রহস্য ঘনীভূত! মৃতার ফোন থেকেই বাবা-মাকে মেসেজ, 13 সেকেন্ডে কেটে গেল ফোন

মোবাইল টাওয়ার ছাড়াই চলবে ফোন? স্যাটেলাইট সংযোগ নিয়ে বড় প্রস্তাব TRAI-এর

মোবাইল টাওয়ার ছাড়াই চলবে ফোন? স্যাটেলাইট সংযোগ নিয়ে বড় প্রস্তাব TRAI-এর

নিজস্ব সংবাদদাতা :মোবাইল নেটওয়ার্কের দুর্বল সিগন্যালের সমস্যায় এবার মিলতে পারে সমাধান। প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি এলাকা কিংবা যেখানে মোবাইল টাওয়ারের সংখ্যা কম, সেখানে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)। এই লক্ষ্যে Direct to Device (D2D) Satellite Connectivity চালুর সুপারিশ করেছে সংস্থাটি।এই প্রযুক্তি চালু হলে প্রয়োজনীয় হার্ডওয়্যারযুক্ত স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফলে কল, মেসেজ এবং ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে মোবাইল টাওয়ারের উপর নির্ভরতা কমতে পারে। বিশেষ করে দুর্গম ও নেটওয়ার্কবিহীন এলাকায় এই প্রযুক্তি কার্যকর ভূমিকা নিতে পারে।TRAI দু’ধরনের প্রযুক্তির সুপারিশ করেছে। প্রথমটি হল MSS Based D2D Connectivity, যেখানে L Band ও S Band ব্যবহার করে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। দ্বিতীয়টি IMT Based D2D Connectivity, যেখানে 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz এবং 2100 MHz ব্যান্ড ব্যবহারের প্রস্তাব রয়েছে।পাশাপাশি স্যাটেলাইট যোগাযোগের পরিকাঠামো উন্নত করতে Satellite Communication Network Provider Authorisation চালুর প্রস্তাবও দিয়েছে TRAI। এর মাধ্যমে অনুমোদিত সংস্থাগুলি স্যাটেলাইট নেটওয়ার্ক পরিষেবার পরিকাঠামো সরবরাহ করতে পারবে।তবে এখনই সমস্ত স্মার্টফোনে এই পরিষেবা চালু হচ্ছে না। প্রথমে কেন্দ্রীয় সরকারকে TRAI-এর সুপারিশ বিবেচনা করে প্রয়োজনীয় নিয়ম চূড়ান্ত করতে হবে। সবকিছু বাস্তবায়িত হলে ভারতের টেলিকম পরিষেবায় নতুন দিগন্ত খুলতে পারে এবং নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত প্রত্যন্ত এলাকার মানুষও উপকৃত হতে পারেন।