অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়গপুর-২ নং ব্লকের সানকৃষ্ণ পুরে অনুষ্ঠিত হলো বার্ষিক শীতলা মনসা পূজা ও মিলন মেলা!

বার্ষিক শীতলা ও মনসা পূজা উপলক্ষ্যে খড়গপুর ২ নং ব্লকের সানকৃষ্ণপুরে অনুষ্ঠিত হলো বার্ষিক দেশপূজা ও মিলন মেলা। গ্রামের প্রবীণ মানুষেরা জানান এখানার শীতলা - মনসা পূজা কয়োশো বছরের পুরনো।দশ বারো বছর আগে এখানকার মন্দির সংস্কার করে মন্দিরটিকে নবকলেবরে গড়ে তোলা হয়েছে। প্রতিবছর চৈত্র মাসের দ্বিতীয় শনিবার এই বিশেষ পূজা হয় এবং তাকে ঘিরে মিলন উৎসবে মাতেন গ্রামবাসীরা। এদিন প্রায় ১৫ হাজার মানুষ গ্রামে উপস্থিত হন।পুর্ণার্থীদের পাশাপাশি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা গ্রামে ভীড় জমান।

খড়গপুর-২ নং ব্লকের সানকৃষ্ণ পুরে অনুষ্ঠিত হলো বার্ষিক শীতলা মনসা পূজা ও মিলন মেলা!

নিজস্ব প্রতিবেদন : বার্ষিক শীতলা ও মনসা পূজা উপলক্ষ্যে খড়গপুর ২ নং ব্লকের সানকৃষ্ণপুরে অনুষ্ঠিত হলো বার্ষিক দেশপূজা ও মিলন মেলা। গ্রামের প্রবীণ মানুষেরা জানান এখানার শীতলা - মনসা পূজা কয়োশো বছরের পুরনো।দশ বারো বছর আগে এখানকার মন্দির সংস্কার করে মন্দিরটিকে নবকলেবরে গড়ে তোলা হয়েছে। প্রতিবছর চৈত্র মাসের দ্বিতীয় শনিবার এই বিশেষ পূজা হয় এবং তাকে ঘিরে মিলন উৎসবে মাতেন গ্রামবাসীরা। এদিন প্রায় ১৫ হাজার মানুষ গ্রামে উপস্থিত হন।পুর্ণার্থীদের পাশাপাশি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবেরা গ্রামে ভীড় জমান। এখানকার দেবী দ্বয় খুব জাগ্রত বলে মনে করেন গ্রামের ধর্মপ্রাণ বাসিন্দারা। গ্রামের অন্যতম বর্ষীয়ান বাসিন্দা সুকুমার বেরা জানান এটিই তাঁদের গ্রামের সবচেয়ে বড় উৎসব। এই মন্দিরে দুর্গাপূজার নবমীতে দেবী দ্বয় দুর্গা রূপে পূজিতা হন।দেওয়ালীর দিন রঙীন আলোক মালায় সেজে ওঠে । গ্রামের বাসিন্দা অর্ণব বেরার আহ্বানে সাড়া দিয়ে মেদিনীপুর থেকে এবারের মিলন মেলায় উপস্থিত হয়েছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা,সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, মেদিনীপুর সুইমিং ক্লাবের সম্পাদক পল্লব কিশোর চ্যাটার্জী, ক্লাবের কর্মকর্তা নীলয় ভাওয়াল,জেলা সুইমিং এসোসিয়েশন সম্পাদক শান্তনু ঘোষ,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক মণিকাঞ্চন রায় প্রমুখ। ছিলেন বিএসপিজি'র সম্পাদক , সভাপতি ও কলাকুশলীরা।এছাড়াও মেদিনীপুর-খড়গপুর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে এই ধরনের মিলন মেলায় যোগ দিতে পেরে খুশি।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ