অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়্গপুরে তালবাগিচা এলাকায় SIR ফর্ম দিতে গিয়ে উধাও ভোটার!

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ৩৩ নম্বর ওয়ার্ডে। SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন BLO কর্মীরা। কিন্তু কাজ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে সমস্যা। একাধিক ভোটারকে কোনওভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না।পশ্চিম মেদিনীপুর জুড়ে এনামুরেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ চললেও বহু ভোটারকে এখনো SIR ফর্ম বিলি করা যায়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর—জেলা জুড়ে প্রায় ৫০০০ ভোটারের খোঁজ মেলেনি। শুধু খড়গপুর শহরেই ৮৮৭টি ফর্ম বিলি করা অসম্ভব হ

খড়্গপুরে তালবাগিচা এলাকায়  SIR ফর্ম দিতে গিয়ে উধাও ভোটার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ৩৩ নম্বর ওয়ার্ডে। SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন BLO কর্মীরা। কিন্তু কাজ যত শেষের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে সমস্যা। একাধিক ভোটারকে কোনওভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না।পশ্চিম মেদিনীপুর জুড়ে এনামুরেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ চললেও বহু ভোটারকে এখনো SIR ফর্ম বিলি করা যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে খবর—জেলা জুড়ে প্রায় ৫০০০ ভোটারের খোঁজ মেলেনি। শুধু খড়গপুর শহরেই ৮৮৭টি ফর্ম বিলি করা অসম্ভব হয়েছে। তালবাগিচা এলাকায় সিংহভাগ ভোটারেরই হদিস নেই—বিএলও রা ইতিমধ্যেই তালিকা তৈরি করে নোটিশ ও পোস্টার সাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন। বিজেপি ও সিপিআইএমের দাবি, এই নিখোঁজ ভোটারদের বেশির ভাগই ভুয়ো, রাজনৈতিক ফায়দার জন্য নাম তোলা হয়েছিল। তাদের বক্তব্য, প্রতিটি বুথেই ১০-১২ করে এমন ভোটার রয়েছেন যাদের কোনো অস্তিত্ব নেই।অন্যদিকে তৃণমূলের দাবি সম্পূর্ণ উল্টো—ভুয়ো ভোটারের অভিযোগ ভিত্তিহীন। অনেকে বাড়ি বদলেছেন, আবার অনেকে সাম্প্রতিক সময়ে মারা যাওয়ায় খোঁজ পাওয়া যাচ্ছে না বলেই দাবি তাদের। নিখোঁজ ভোটারদের ঘিরে জেলাজুড়ে তপ্ত রাজনৈতিক তরজা অব্যাহত।