অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

কলকাতার রাজপথে মোদী ঝড়—উত্তর শহরে রোডশো ঘিরে উপচে পড়া জনস্রোত!

রবিবার, ২৬ এপ্রিল —উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ও হুগলির হরিপালে জোড়া জনসভা শেষ করে কলকাতায় পৌঁছলেন নরেন্দ্র মোদী। উত্তর কলকাতার রাস্তায় তাঁর রোডশো ঘিরে তৈরি হল নজিরবিহীন উন্মাদনা। হাতে দলীয় পতাকা, মুখে ‘মোদী-মোদী’ স্লোগান—রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের ঢল নামতে দেখা গেল।এই বর্ণাঢ্য রোডশো শুরু হয় বি.কে. পাল অ্যাভিনিউ থেকে। সুসজ্জিত হুডখোলা গাড়িতে চড়ে তিনি খান্না ক্রসিং-এর দিকে অগ্রসর হন। কয়েক কিলোমিটার জুড়ে এই যাত্রাপথে অসংখ্য মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি।শহরের বিভিন্ন প্র

কলকাতার রাজপথে মোদী ঝড়—উত্তর শহরে রোডশো ঘিরে উপচে পড়া জনস্রোত!

নিজস্ব সংবাদদাতা : রবিবার, ২৬ এপ্রিল —উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ও হুগলির হরিপালে জোড়া জনসভা শেষ করে কলকাতায় পৌঁছলেন নরেন্দ্র মোদী। উত্তর কলকাতার রাস্তায় তাঁর রোডশো ঘিরে তৈরি হল নজিরবিহীন উন্মাদনা। হাতে দলীয় পতাকা, মুখে ‘মোদী-মোদী’ স্লোগান—রাস্তার দু’ধারে হাজার হাজার মানুষের ঢল নামতে দেখা গেল।এই বর্ণাঢ্য রোডশো শুরু হয় বি.কে. পাল অ্যাভিনিউ থেকে। সুসজ্জিত হুডখোলা গাড়িতে চড়ে তিনি খান্না ক্রসিং-এর দিকে অগ্রসর হন। কয়েক কিলোমিটার জুড়ে এই যাত্রাপথে অসংখ্য মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি।শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমায় একঝলক প্রধানমন্ত্রীর দর্শন পেতে।

অনেকেই বাড়ির ছাদ ও বারান্দা থেকে তাঁকে দেখতে থাকেন। রাস্তাজুড়ে চলে পুষ্পবৃষ্টি, আর তার জবাবে হাত নেড়ে ও হাসিমুখে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।নির্বাচন কমিশনের নির্দেশ মেনে গোটা উত্তর কলকাতা কড়া নিরাপত্তার আওতায় আনা হয়। ড্রোন নজরদারির পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ-এর বিশাল বাহিনী।উল্লেখ্য, West Bengal Assembly Election 2026-এর দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ রয়েছে ২৯ এপ্রিল। তার ঠিক আগে এই রোডশো রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে দলীয় সমর্থন বাড়াতেই এই মেগা কর্মসূচি।রোডশো চলাকালীন প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কেড়েছে। এর আগে তিনি উত্তর কলকাতার প্রাচীন ঠনঠনিয়া কালীবাড়ি-তে পুজো দিয়ে আশীর্বাদ নেন। রাজনৈতিক মহলের মতে, বিপুল জনসমাগমের এই ছবি ভোটের আগে স্পষ্ট বার্তা দিচ্ছে—রাজ্যের লড়াই এখন চরমে। রোডশো শেষে উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, বাংলার মানুষের এই ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল