ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরে বামেদের মিছিল!
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির ডাকে শ্রমকোড বাতিল সহ শ্রমজীবী জনতা ও সাধারণ মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মিছিল করলো শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যৌথ মঞ্চ ১২ ই জুলাই কমিটি।কর্মচারী ভবন থেকে মিছিল শুরু হয়ে পঞ্চুরচক, গোলকুঁয়ার চক, স্কুলবাজার, বটতলা চক হাসপাতাল রোড়, গান্ধী মোড হয়ে হয়ে পুনরায় কর্মচারী ভবনে শেষ হয়। নেতৃত্ব দেন গঙ্গাধর বর্মন, জগন্নাথ খ
নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির ডাকে শ্রমকোড বাতিল সহ শ্রমজীবী জনতা ও সাধারণ মানুষের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে মিছিল করলো শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যৌথ মঞ্চ ১২ ই জুলাই কমিটি।কর্মচারী ভবন থেকে মিছিল শুরু হয়ে পঞ্চুরচক, গোলকুঁয়ার চক, স্কুলবাজার, বটতলা চক হাসপাতাল রোড়, গান্ধী মোড হয়ে হয়ে পুনরায় কর্মচারী ভবনে শেষ হয়। নেতৃত্ব দেন গঙ্গাধর বর্মন, জগন্নাথ খান প্রমুখ। অন্যদিকে মেদিনীপুর শহরের পশ্চিম দিকে ধর্মঘটের সমর্থনে মিছিল করে সিপিআইএম এর মেদিনীপুর শহর পশ্চিম এরিয়া কমিটি। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিজয় পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ জানান,এদিন তাঁদের এরিয়া কমিটির উদ্যোগে দিনভর ধর্মঘটের সমর্থনে মাইকে প্রচার অভিযান চালিয়েছেন শহরের বিভিন্ন অংশে এবং পথসভা হয়েছে বিভিন্ন স্থানে। পাশাপাশি এদিন এস ইউ সি আই দলের উদ্যোগেও শহরে মিছিল ও পথসভা হয়।

সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ