মেদিনীপুর 29° ☀️ · AQI 76 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

৩ বছরের অপহৃত শিশুকন্যা উদ্ধার করলো মালদা পুলিশ!

প্রকাশ্য দিবালোকে তিন বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার ৮ই অক্টোবর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিষ্ণুপুর থানার। প্রকাশ্য দিবালোকে তিন বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার দুপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। লিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল তিন বছরের না

৩ বছরের অপহৃত শিশুকন্যা উদ্ধার করলো  মালদা পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : প্রকাশ্য দিবালোকে তিন বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার ৮ই অক্টোবর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিষ্ণুপুর থানার। প্রকাশ্য দিবালোকে তিন বছরের এক নাবালিকাকে অপহরণের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বুধবার দুপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। লিশ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল তিন বছরের নাবালিকা। ভাইবোনদের সঙ্গে রাস্তায় আইসক্রিম কিনতে বেরিয়েছিল সে। সেই সময়ই ফিল্মি কায়দায় মোটরবাইকে করে দুই যুবক এসে তাকে তুলে নিয়ে চম্পট দেয়। আতঙ্কিত এলাকাবাসী সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া শুরু করে এবং খবর দেয় হরিশ্চন্দ্রপুর থানায়।

মাত্র ২৫ মিনিট! ঠিকই পড়লেন, ২৫ মিনিট! খবর পেয়ে পুলিশ মুহূর্তে নড়েচড়ে বসে। হরিশ্চন্দ্রপুর থেকে বেরোনোর সব পথ ঘিরে ফেলা হয়। পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশ ও বিহারের সীমান্ত চেকপোস্টেও সতর্কতা জারি করা হয়। অবশেষে ধাওয়া শুরু হলে পুলিশকে দেখে অপহরণকারীরা মোটরবাইক থেকে নাবালিকাকে ফেলে পালানোর চেষ্টা করে। একজন পালিয়ে গেলেও আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের নাম ছোটন নাগ, সে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, এর আগেও সে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। নাবালিকাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, যেখানে এসডিপিও সোমনাথ সাহা ও আইসি মনোজিৎ সরকার উপস্থিত থেকে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে শিশুটি বিপদমুক্ত এবং পরিবারের কাছে ফিরেছে।

সম্পর্কিত খবর

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা! মালদা

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ মালদা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ

নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল পূর্ব মেদিনীপুর

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল

পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড