Skip to content

অবাধ ভোট না ‘অত্যাচারের দিন’? ভবানীপুরে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

নিজস্ব সংবাদদাতা : ভোটের দিনেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে বিকেল ৪টার পর ভোট দিতে এসে তিনি সরাসরি অভিযোগ তুললেন— “অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন" নামে দিনভর চলছে অত্যাচার, হেনস্থা এবং সন্ত্রাস।ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভোট দেওয়ার পর তিনি দাবি করেন, রাজ্যের একাধিক জায়গায় ভোটের নামে অত্যাচার চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, নদিয়া, হুগলি ও ক্যানিং-সহ বিভিন্ন এলাকায় তৃণমূলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মহিলা ও শিশুদের উপরও হামলার অভিযোগ তোলেন তিনি। কলকাতার কয়েকটি থানার ওসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ আনেন।নির্বাচন কমিশনের নাম না করেই তিনি প্রশ্ন তোলেন, “এটা কি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন?” তাঁর কথায়, “জীবনে এমন ভোট দেখিনি।” তবে অভিযোগের মাঝেও আত্মবিশ্বাসী সুরে তিনি জানান, সব প্রতিকূলতা সত্ত্বেও তৃণমূলই জয়ী হবে এবং দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে।

Latest