অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

ভোট মিটতেই স্ট্রংরুমে তুমুল বিতর্ক, বৃষ্টির রাতেই তীব্র সংঘর্ষে উত্তাল কলকাতা!

ভোট পর্ব শেষ হতেই স্ট্রংরুম ঘিরে উত্তেজনা চরমে উঠল কলকাতায়। ঝড়-বৃষ্টির মাঝেই Khudiram Anushilan Kendra-র বাইরে শুরু হয় নাটকীয় পরিস্থিতি। তৃণমূল নেতা Kunal Ghosh ও Shashi Panja ধরনায় বসেন, অভিযোগ ওঠে স্ট্রংরুমে অনিয়মের। মুহূর্তেই পরিস্থিতি গড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে।এই উত্তেজনার আবহেই ঘটনায় নতুন মোড় আনেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই রাত আটটা নাগাদ সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি পৌঁছে যান Shakuntala Memori

ভোট মিটতেই স্ট্রংরুমে তুমুল বিতর্ক, বৃষ্টির রাতেই তীব্র সংঘর্ষে উত্তাল কলকাতা!

নিজস্ব সংবাদদাতা : ভোট পর্ব শেষ হতেই স্ট্রংরুম ঘিরে উত্তেজনা চরমে উঠল কলকাতায়। ঝড়-বৃষ্টির মাঝেই Khudiram Anushilan Kendra-র বাইরে শুরু হয় নাটকীয় পরিস্থিতি। তৃণমূল নেতা Kunal Ghosh ও Shashi Panja ধরনায় বসেন, অভিযোগ ওঠে স্ট্রংরুমে অনিয়মের। মুহূর্তেই পরিস্থিতি গড়ায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে।এই উত্তেজনার আবহেই ঘটনায় নতুন মোড় আনেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই রাত আটটা নাগাদ সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 

তিনি পৌঁছে যান Shakuntala Memorial School প্রাঙ্গণে, যেখানে ভবানীপুর কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে। প্রথমে তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও পরে তিনি স্ট্রংরুমে প্রবেশ করেন।স্ট্রংরুমের ভিতরেও পরিস্থিতি ছিল যথেষ্ট উত্তপ্ত। এ দিনই গণনার সময়ে ইভিএম কারচুপির অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন একটি ভিডিয়ো বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গণনা কেন্দ্রে ষড়যন্ত্রের আশঙ্কা করেছেন তিনি। সব এলাকায় তৃণূমূল কর্মীদের পাহারা দিতে বলেছেন তিনি। নিজেও পাহারা দেবেন বলে জানিয়েছিলেন তিনি। ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী-র নির্বাচনী এজেন্ট নজরে নজরে রাখেন।

দুই শিবিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।শুভেন্দু অধিকারী দাবি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারায় রেখেছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। কেন? ক্যাপশনে লেখেন, “উনি যতই চেষ্টা চালান না কেন, কোনও রকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি। উনি যতক্ষণ স্ট্রং রুম প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, আমার ইলেকশন এজেন্ট অ্যাডভোকেট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওনাকে কড়া নজরদারির মধ্যে রেখেছিলেন যাতে উনি কোনও অসৎ উপায় অবলম্বন করতে না পারেন…”। অর্থাৎ শুভেন্দু দাবি করলেন, তাঁর এজেন্টের কড়া নজরদারিতে তৃণমূল কোনও বাড়তি সুবিধা করতে পারেনি।সব মিলিয়ে, ঝড়-বৃষ্টির রাতেই স্ট্রংরুম ঘিরে তৈরি হয় হাইভোল্টেজ রাজনৈতিক নাটক, যা ভোট-পরবর্তী পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সম্পর্কিত খবর

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর কলকাতা

ইউনিফর্মের রং ও পড়ুয়ার সংখ্যা জানতে স্কুলগুলির কাছে তথ্য চাইল শিক্ষা দপ্তর

রাজ্যের স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম নিয়ে এবার বড়সড় পরিবর্তনের পথে শিক্ষা দপ্তর। স্কুলের নিজস্ব ঐতিহ্য, ইতিহাস ও পরিচিতি ফিরিয়ে দিতে ইউনিফর্মের রং নির্বাচনের স্বাধীনতা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবার রাজ্যের স্কুলগুলির কাছ থেকে পড়ুয়ার সংখ্যা, ইউনিফর্মের রং-সহ একাধিক তথ্য সংগ্রহের কাজ শুরু করল শিক্ষা দপ্তর।জানা গিয়েছে, শিক্ষা দপ্তরের পোর্টালে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট তথ্য জমা দিতে

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর মেডিক্যালে জিন্দাল গোষ্ঠীর বড় উদ্যোগ! হাসপাতালের দায়িত্ব নিতে আগ্রহী JSW!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে বড় উদ্যোগ নিতে চলেছে শিল্পপতি সজ্জন জিন্দালের নেতৃত্বাধীন JSW (জিন্দাল) গোষ্ঠী। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সম্ভাবনার কথা সামনে এসেছে। শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, রাজ্যের ঐতিহ্যবাহী মন্দির সংস্কার থেকে শুরু করে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান—একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল