মেদিনীপুর 25° 🌙 · AQI 69 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি, নগদ 30 হাজার টাকা ও গয়না উধাও দাসপুরে

ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরি, নগদ 30 হাজার টাকা ও গয়না উধাও দাসপুরে

নিজস্ব সংবাদদাতা : ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ঘটনাটি ঘটেছে দাসপুরের বেনাই গ্রাম পঞ্চায়েতের নৈহাটি গ্রামে। স্থানীয় বাসিন্দা শেখ আবু কালামের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল পরিবারের সকল সদস্য এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগে বাড়ি ফাঁকা থাকার বিষয়টি বুঝে হানা দেয় চোরেরা।সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে দেখেন, বাড়ির দরজা ও আলমারির তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে জামাকাপড়-সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। এরপর প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন।পরিবারের অভিযোগ, আলমারিতে রাখা নগদ 30 হাজার টাকা, বেশ কিছু রুপোর গয়না এবং পিতল ও কাঁসার বাসনপত্র চুরি গিয়েছে। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দাসপুর থানায় বিষয়টি জানানো হয়েছে।বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে এভাবে তালা ভেঙে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে নৈহাটি গ্রামে। ঘটনার তদন্ত ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।