মোদি সরকারকে নয়া চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় !
আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের নতুন মন্ত্র গত ৫ বছরে মোদির প্রতিশ্রুতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কতটা কার্যকর হয়েছে, তার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে জনতার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতি জনসভা থেকেই জনতার উদ্দেশে প্রশ্ন করছেন, ”দিদির গ্যারান্টি না মোদির গ্যারান্টি – কার গ্যারান্টি চান?” ঠিক একই ভাবে মথুরাপুরের জনসভা থেকেও অভিষেক বললেন, ”লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিন। শুধু আগামী ৫ বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিয়ে দেখাক বিজেপি। তাহলে ৪২ কেন্দ্র থেকেই প্রার্থী
নিজস্ব সংবাদদাতা : আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের নতুন মন্ত্র গত ৫ বছরে মোদির প্রতিশ্রুতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কতটা কার্যকর হয়েছে, তার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে জনতার কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতি জনসভা থেকেই জনতার উদ্দেশে প্রশ্ন করছেন, ”দিদির গ্যারান্টি না মোদির গ্যারান্টি – কার গ্যারান্টি চান?” ঠিক একই ভাবে মথুরাপুরের জনসভা থেকেও অভিষেক বললেন, ”লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিন। শুধু আগামী ৫ বছর রান্নার গ্যাস বিনামূল্যে দিয়ে দেখাক বিজেপি। তাহলে ৪২ কেন্দ্র থেকেই প্রার্থী তুলে নেব।”
অভিষেক বললেন, “বিজেপি নেতারা বলছেন, ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন। তাও আবার ১০০০-২০০০ নয়, ৩০০০ টাকা করে। আপনারা দেশের ১৭টি রাজ্যে ক্ষমতায় রয়েছেন, কোথাও একা, কোথাও জোটে। উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানে তো তৃণমূল নেই! আপনাদের সরকার রয়েছে। অসমেও আপনাদের সরকার। এর মধ্যে একটি রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেখান, ৩০০০ নয়, ১৫০০ টাকা করেই দিয়ে দেখান। আমি রাজনীতি ছেড়ে দেব।” বলা যায়বাংলার অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এর আওতায় মাসে মাসে বাড়ির মহিলারা এপ্রিল থেকে ১০০০ টাকা করে পাবেন। তফসিলি জাতি-উপজাতির মহিলারা পাবেন ১২০০ টাকা করে। এই প্রকল্পকে চ্যালেঞ্জ করে বিজেপি নেতারাও একাধিকবার বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদের।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, 72 বছর বয়সে জীবনাবসান
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই