মেদিনীপুর 29° ☀️ · AQI 76 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মালদহের বেসরকারি নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু মা-সদ্যোজাতের!

OT রুমের মধ্যে প্রসূতির হাত-পে বেঁধে সিজার করা.......................অকথ্য যন্ত্রণায় মৃত্যু হয় প্রসূতি মায়ের........... নিজস্ব সংবাদদাতা: প্রসূতি রোগীদের জন্য বিশেষ পরিকাঠামো না থাকলেও OT করার পর মত্যু হল এক প্রসূতি মায়ের। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের একটি নার্সিংহোমে। ভয়ঙ্কর অভিযোগ ওঠে OT রুমের মধ্যে প্রসূতির হাত-পে বেঁধে সিজার করা হয়। অকথ্য যন্ত্রণায় মৃত্যু হয় প্রসূতি মায়ের। এমনকি বিশেষ পরিকাঠামো না থাকার অভিযোগও উঠেছে । মৃত প্রসূতির নাম ফুলটুসি খাতুন। বয়স ২৪ বছর। এই ভুল চিকিৎসায় প্রাণ গেল

মালদহের বেসরকারি নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু মা-সদ্যোজাতের!

OT রুমের মধ্যে প্রসূতির হাত-পে বেঁধে সিজার করা.......................অকথ্য যন্ত্রণায় মৃত্যু হয় প্রসূতি মায়ের...........

নিজস্ব সংবাদদাতা: প্রসূতি রোগীদের জন্য বিশেষ পরিকাঠামো না থাকলেও OT করার পর মত্যু হল এক প্রসূতি মায়ের। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের একটি নার্সিংহোমে। ভয়ঙ্কর অভিযোগ ওঠে OT রুমের মধ্যে প্রসূতির হাত-পে বেঁধে সিজার করা হয়। অকথ্য যন্ত্রণায় মৃত্যু হয় প্রসূতি মায়ের। এমনকি বিশেষ পরিকাঠামো না থাকার অভিযোগও উঠেছে । মৃত প্রসূতির নাম ফুলটুসি খাতুন। বয়স ২৪ বছর। এই ভুল চিকিৎসায় প্রাণ গেলো সদ্যোজাতেরও। আরও অবাক করা ব্যাপার,অ্যাম্বুলেন্স চালক তাঁদের ভুল বুঝিয়ে কালিয়াচকের ওই নার্সিংহোমে নিয়ে যায়। বৃহস্পতিবার রাতে প্রসূতি একটি পুত্র সন্তানের জন্ম দেন। হঠাৎ করে নার্সিংহোম কর্তৃপক্ষ সদ্যোজাতকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কথা বলে। পরিবারের লোকজন ভোর পাঁচটা নাগাদ সদ্যোজাতকে মালদহ মেডিক্যালে ভর্তি করেন। মালদহ মেডিক্যাল কলেজ থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন প্রসূতি ফুলটুসি খাতুনের হাত পা বাঁধা এবং মারা গিয়েছেন। বিষয়টি সম্পর্কে মৃত প্রসূতির স্বামী বলেন, “রাত ১টার সময় থেকে আমাকে ওরা বলছিল, ছেলেকে নিয়ে মালদহ মেডিক্যাল কলেজে গিয়ে ভর্তি করাও। আমি তখন যেতে চাইছিলাম না। রাত তিনটের সময়ে নিয়ে গেলাম। ভোর পাঁচটায় ভর্তি হল। সকাল আটটায় এসে দেখি, আমার স্ত্রী শেষ। অ্যাম্বুলেন্স ডেকে দেহ বার করে দিল। কোনও কাগজপত্রও দেয়নি। ওরাই বলছিল, ওদের কাছে নাকি কোনও ওষুধপত্র নেই।” ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। কালিয়াচকের ওই নার্সিংহোমের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসককে। 

সম্পর্কিত খবর

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা! মালদা

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ মালদা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ

নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল পূর্ব মেদিনীপুর

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল

পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড