মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পে আদিবাসী মানুষদের নিজেদের আদিবাসী শংসাপত্র তৈরি কথা বলেছেন!

নকল আদিবাসী শংসাপত্র তৈরি করে যাঁরা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রী । রাজ্য সরকার এই সকল জাল নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে সেই সকল জাল নথি বাতিলও হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।রবিবার আলিপুরদুয়ারের সরকারি প্রকল্পের কাজে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। একদিকে যেমন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। তেমনই আদিবাসী সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা তু

মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রকল্পে আদিবাসী মানুষদের নিজেদের আদিবাসী শংসাপত্র তৈরি কথা বলেছেন!

নিজস্ব প্রতিবেদন :  নকল আদিবাসী শংসাপত্র তৈরি করে যাঁরা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন তাঁদের উদ্দেশ্যে কড়া বার্তা মুখ্যমন্ত্রী । রাজ্য সরকার এই সকল জাল নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছে। উপযুক্ত প্রমাণ দেখাতে না পারলে সেই সকল জাল নথি বাতিলও হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।রবিবার আলিপুরদুয়ারের সরকারি প্রকল্পের কাজে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। একদিকে যেমন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। তেমনই আদিবাসী সম্প্রদায়ের মানুষের সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন তিনি। এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যাঁদের আদিবাসী শংসাপত্র নেই তাঁরা নতুন শংসাপত্র কীভাবে তৈরি করবেন। তিনি বলেন, “অনেক আদিবাসী মানুষের কাছে তাঁদের নথি নেই। যদি পরিবারের একজনের কাছেও তাঁদের সার্টিফিকেট থাকে সরকার পরিবারের বাকিদের শংসাপত্র তৈরি করা যাবে।”তিনি বলেন, “পরিবারের একজনেরও যদি সার্টিফিকেট থাকে তা নিয়ে আসুন দুয়ারে সরকার শিবিরে। বাকিদের নাম নথিভুক্ত করান। জানুয়ারির মধ্যে যেন তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে।” এরপরই হুঁশিয়ারি শোনা যায় মমতার গলায়। বলেন, “আদিবাসীর নামে অনেক জাল সার্টিফিকেট হয়েছে। আমরা রিভিউ করে দেখছি। অনেক বাতিল হয়েছে।”

সম্পর্কিত খবর

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র পশ্চিমবঙ্গ

মাটিগাড়ায় নাবালিকাকে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ, ‘মামলা এড়াতে জোর করে বিয়ে’;ধৃত তৃণমূল নেতার দুই পুত্র

প্রায় তিন মাস ধরে এক ১৫ বছরের নাবালিকাকে বাড়িতে আটকে রেখে বারংবার ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং জোর করে বিয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকা। অভিযোগের তির মাটিগাড়ার এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের দুই পুত্রের বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। অভিযোগ, সেখানে দিনের পর দিন পঞ্চায়েত সদস্যের দুই পুত্র এবং তাঁদের কয়েক জন ব