মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের দক্ষিণ পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার,মৃতের সংখ্যা বেড়ে ২৭!
২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার পাহলগামের বাইসারান উপত্যকায় লস্কর-ই-তৈবা (এলইটি)-এর সঙ্গে যুক্ত একদল সন্ত্রাসী পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালায়। এই হামলায় ২৭ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে, যেখানে একজন আহত পর্যটকের ছবিও প্রকাশ করা হয়েছে। এই ঘটনা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছে। হামলাটি মঙ্গলবার দুপুর আনুমান
নিজস্ব সংবাদদাতা : ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার পাহলগামের বাইসারান উপত্যকায় লস্কর-ই-তৈবা (এলইটি)-এর সঙ্গে যুক্ত একদল সন্ত্রাসী পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালায়। এই হামলায় ২৭ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে, যেখানে একজন আহত পর্যটকের ছবিও প্রকাশ করা হয়েছে। এই ঘটনা কাশ্মীরের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলাগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছে। হামলাটি মঙ্গলবার দুপুর আনুমানিক ২:৩০-এ শুরু হয়, যখন পর্যটকরা বাইসারানের মনোরম তৃণভূমিতে ঘোড়ায় চড়ে ঘুরছিলেন। বাইসারান, যাকে প্রায়ই ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলা হয়, তার সবুজ তৃণভূমি এবং পাইন বনের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। একজন আহত পর্যটক জানিয়েছেন, সামরিক পোশাক পরা দুজন সন্ত্রাসী তাদের উপর অতর্কিতে গুলি চালায়। হামলায় নারী ও বয়স্ক ব্যক্তিরাও আক্রান্ত হয়েছেন। একজন পর্যটক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।এই হামলা কাশ্মীরের পর্যটন শিল্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যেখানে ২০২৪ সালে প্রায় ৩৫ লক্ষ পর্যটক এসেছিলেন। হামলাটি অমরনাথ যাত্রার আগে ঘটেছে, যা ৩ জুলাই থেকে শুরু হবে। এই সময়ে পাহলগাম পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। সাজ্জাদ লোন বলেন, “এই সন্ত্রাসীরা কাশ্মীরের আতিথেয়তার বিরুদ্দ্বে লড়ছে। তারা চায় পর্যটকরা কাশ্মীর ছেড়ে চলে যাক, যাতে কাশ্মীরিদের জীবিকা নষ্ট হয়।” প্রধানমন্ত্রী সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি।
সম্পর্কিত খবর
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক
দেশ
পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী
পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব