অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি!

মেদিনীপুর বিধানসভার সার্বিক উন্নয়ন ও ‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি। মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘মতামত বক্স’ কর্মসূচি।এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চল ও মেদিনীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিশেষ ড্রপ বক্স নিয়ে যাওয়া হবে। সেখানে সাধারণ মানুষ লিখিতভাবে জানাতে পারবেন তাঁদের এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা—কোন কাজ আগে হওয়া দরকার, কী পরিবর্

‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি!

সেখ ওয়ারেশ আলী :  মেদিনীপুর বিধানসভার সার্বিক উন্নয়ন ও ‘বিকশিত মেদিনীপুর’ গড়ে তোলার লক্ষ্যে সাধারণ মানুষের মতামত নিয়ে সংকল্প পত্র তৈরির উদ্যোগ নিল বিজেপি। মেদিনীপুরের জেলা বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘মতামত বক্স’ কর্মসূচি।এই কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চল ও মেদিনীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বিশেষ ড্রপ বক্স নিয়ে যাওয়া হবে।

সেখানে সাধারণ মানুষ লিখিতভাবে জানাতে পারবেন তাঁদের এলাকার উন্নয়ন সংক্রান্ত দাবি, সমস্যা ও প্রত্যাশার কথা—কোন কাজ আগে হওয়া দরকার, কী পরিবর্তন চান তাঁরা।সংগৃহীত মতামতের ভিত্তিতেই তৈরি হবে মেদিনীপুর বিধানসভার বিজেপির সংকল্প পত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য ও জেলা নেতৃত্ব। জেলা সহ-সভাপতি ডঃ শংকর গুছাইত বলেন, “এই সংকল্প পত্র বিজেপি নয়, সাধারণ মানুষই তৈরি করবেন।

প্রতিটি নাগরিকের মতামতকে গুরুত্ব দিয়েই ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করা হবে।”দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সমস্যা, প্রস্তাব ও প্রত্যাশাকেই সামনে রেখে আগামী দিনের কর্মসূচি সাজানো হবে। মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়েই মেদিনীপুরের উন্নয়নের পথচলা শুরু করতে চায় বিজেপি।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ