গড়বেতায় গেরুয়া দাপট! বিজেপির জয় নিশ্চিত, প্রদীপ লোধার কণ্ঠে শান্তির বার্তা—‘হিংসা নয়, চাই স্থিতি’!

গড়বেতায় গেরুয়া দাপট! বিজেপির জয় নিশ্চিত, প্রদীপ লোধার কণ্ঠে শান্তির বার্তা—‘হিংসা নয়, চাই স্থিতি’!

অভিজিৎ সাহা : জয়ের পর সংযমের ডাক নবনির্বাচিত বিধায়কের, উত্তেজনার আবহে স্বস্তির বার্তা!পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফলে গড়বেতা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিলেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। গণনার শেষ পর্বে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করেন তিনি। এই ফলাফলে এলাকায় রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।গণনার মাঝপথেই ১৫তম রাউন্ড শেষে প্রায় ৩০,০৩৫ ভোটে এগিয়ে পড়েছিলেন প্রদীপ লোধা, যা শেষ পর্যন্ত জয়ের ভিত মজবুত করে দেয়। ফল ঘোষণা হতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, তবে নেতৃত্বের তরফে সংযম বজায় রাখার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়।

জয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় প্রদীপ লোধা বলেন,
“আর নয় হিংসা, এবার চাই শান্তি। সবাই মিলে উন্নয়নের পথে এগোতে হবে।”তাঁর এই বার্তায় ভোট-পরবর্তী সময়ে সম্ভাব্য অশান্তির আবহে শান্তি ও সম্প্রীতির আহ্বানই সামনে এসেছে।উল্লেখ্য, নির্বাচন ঘিরে আগে থেকেই কিছু এলাকায় উত্তেজনার খবর সামনে এসেছিল। সেই প্রেক্ষাপটে নবনির্বাচিত বিধায়কের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে, যাতে ফল ঘোষণার পর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জয়ের আনন্দ থাকলেও নিয়ন্ত্রিতভাবেই উদযাপন করতে বলা হয়েছে কর্মী-সমর্থকদের।সব মিলিয়ে, গড়বেতায় বিজেপির এই জয় শুধুমাত্র রাজনৈতিক পালাবদলের বার্তাই নয়, বরং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার আহ্বান হিসেবেও উঠে এসেছে।