Skip to content

ভোট-পরবর্তী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে!

সুমন মণ্ডল : ভোট-পরবর্তী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। স্ট্রং রুমে কিছু সময়ের জন্য সিসিটিভি বন্ধ হয়ে যাওয়া এবং বাইরে রাজনৈতিক কর্মীদের জমায়েত ঘিরে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে রবীন্দ্র শতবার্ষিকী কলেজ ও মেদিনীপুর কলেজ চত্বরে।এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরাসরি অভিযোগ জানিয়েছে ভারত নির্বাচন কমিশন-এর কাছে। তাদের দাবি, স্ট্রং রুম নিরাপত্তার নির্ধারিত নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

স্টং রুমের নজর চন্দ্রকোনা বিধানসভার বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই

জানা গিয়েছে, ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র—ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোণার স্ট্রং রুম রাখা হয়েছে ওই কলেজ প্রাঙ্গণে। অভিযোগ, দুপুর ১২টা ১৩ মিনিট থেকে প্রায় সাড়ে ১২টা পর্যন্ত সিসিটিভি নজরদারিতে বিঘ্ন ঘটে।ঘাটালের তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দার জানান, “স্ট্রং রুমের মনিটরিং হঠাৎই কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে দলের নজরে আনা হয়।”অন্যদিকে, স্ট্রং রুমের বাইরে ভারতীয় জনতা পার্টি কর্মীদের জমায়েত নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।স্ট্রং রুমে নজরদারিতে রয়েছেন চন্দ্রকোণা কেন্দ্রের প্রার্থী সূর্যকান্ত দলুই, দাসপুরের আশিস হুদাইত এবং ঘাটালের শ্যামলী সর্দার। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে চন্দ্রকোণা কেন্দ্রের প্রার্থী সুকান্ত দলুই-ও নজরদারিতে রয়েছেন।ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোটা এলাকায়।

Latest