ঘাটালে ভোটের লাইনে মানবিকতার ছবি! দুধের শিশুকে কোলে তুলে নিলেন BLO!

ঘাটালে ভোটের লাইনে মানবিকতার ছবি! দুধের শিশুকে কোলে তুলে নিলেন BLO!

নিজস্ব সংবাদদাতা : ভোটের উত্তাপের মাঝেও উঠে এল এক মানবিক মুহূর্ত। Ghatal বিধানসভা কেন্দ্রের একটি বুথে তিন মাসের দুধের শিশুকে কোলে তুলে নিয়ে সহায়তার হাত বাড়ালেন এক বুথ লেভেল অফিসার (BLO), যা নজর কেড়েছে সকলের।ঘটনাটি ঘটেছে ৩৫ নম্বর জয়কুণ্ডু প্রাথমিক বিদ্যালয়ের বুথে। জানা গিয়েছে, মা কৃষ্ণা পাখিরা তীব্র গরমে শিশুকে নিয়ে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরিস্থিতি দেখে এগিয়ে আসেন BLO Sudipta Chakraborty। তিনি নিজের কোলে তুলে নেন শিশুটিকে, যাতে মা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।এই ছোট্ট উদ্যোগই বড় বার্তা দিয়েছে—ভোট শুধু দায়িত্ব নয়, মানবিকতারও পরিচয়। উপস্থিত ভোটারদের অনেকেই এই ঘটনায় আপ্লুত হন এবং প্রশংসা করেন ওই BLO-র উদ্যোগের।গরম ও ভিড়ের মধ্যেও এমন সহমর্মিতার ছবি ভোটের দিনকে আরও অর্থবহ করে তুলল।