নতুন ব্রিজে স্বস্তি,মেদিনীপুর–খড়্গপুর ও গড়বেতার যোগাযোগে গতিতে!
নতুন ব্রিজে স্বস্তি,মেদিনীপুর–খড়্গপুর ও গড়বেতার যোগাযোগে গতি। ৬০ নম্বর জাতীয় সড়ক, বর্তমানে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মেদিনীপুর–খড়্গপুর সংযোগস্থলের দেশপ্রাণ বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ) ও গড়বেতার ধাদিকা ব্রিজের বিকল্প হিসেবে দু’টি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। চলতি ডিসেম্বর থেকেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা একযোগে মোহনপুর ও ধাদিকায় কাজ শুরু করেছে।পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জমি অধিগ্রহণ থেকে টেন্ডার ও অর্ডারের সব প্রক্রিয়া শেষ হয়েছে। জাতীয় স
সেখ ওয়ারেশ আলী : নতুন ব্রিজে স্বস্তি,মেদিনীপুর–খড়্গপুর ও গড়বেতার যোগাযোগে গতি। ৬০ নম্বর জাতীয় সড়ক, বর্তমানে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর মেদিনীপুর–খড়্গপুর সংযোগস্থলের দেশপ্রাণ বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ) ও গড়বেতার ধাদিকা ব্রিজের বিকল্প হিসেবে দু’টি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। চলতি ডিসেম্বর থেকেই দায়িত্বপ্রাপ্ত সংস্থা একযোগে মোহনপুর ও ধাদিকায় কাজ শুরু করেছে।পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জমি অধিগ্রহণ থেকে টেন্ডার ও অর্ডারের সব প্রক্রিয়া শেষ হয়েছে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের মতে, কাজ শেষ হতে প্রায় দু’বছর সময় লাগবে এবং ২০২৮ সালের শুরুতেই ব্রিজ দু’টি চালু হতে পারে।নতুন ব্রিজ দু’টি হবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও ২১থেকে ২২ মিটার চওড়া। মোহনপুরে কংসাবতী নদীর উপর বীরেন্দ্র সেতুর পাশ দিয়েই নতুন ব্রিজ তৈরি হবে। গড়বেতায় বর্তমান ধাদিকা ব্রিজ ও ভেঙে পড়া পুরনো ব্রিটিশ আমলের সেতুর মাঝখানে গড়ে উঠবে ফোর লেনের নতুন ব্রিজ।দীর্ঘদিন ধরে ‘দুর্বল সেতু’ হিসেবে চিহ্নিত মোহনপুর ব্রিজে ২৫ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা ছিল। প্রশাসন জানিয়েছে, শীঘ্রই সেই সীমা বাড়িয়ে ৩৫ টন করা হবে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী ও পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলেরই বড় স্বস্তি মিলবে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ