অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর বিধানসভা এলাকায় সংগঠনের কর্মকাণ্ড ও এসআইআর কার্যক্রম পর্যালোচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক!

শুক্রবার মেদিনীপুর বিধানসভা এলাকায় সংগঠনের কর্মকাণ্ড ও এসআইআর কার্যক্রম পর্যালোচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সকালেই তিনি পৌঁছন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর জেলা কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের পূর্তকর্মাধ্যক্ষ নির্মল ঘোষ-সহ দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ে বসেই বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) কাজ বিস্তারিত খতিয়ে দেখেন মন্ত্রী। কোন বুথে সংগঠন কতটা শক্তিশালী, কোথায় আরও

মেদিনীপুর বিধানসভা এলাকায় সংগঠনের কর্মকাণ্ড ও এসআইআর কার্যক্রম পর্যালোচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবার মেদিনীপুর বিধানসভা এলাকায় সংগঠনের কর্মকাণ্ড ও এসআইআর কার্যক্রম পর্যালোচনা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সকালেই তিনি পৌঁছন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর জেলা কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের পূর্তকর্মাধ্যক্ষ নির্মল ঘোষ-সহ দলের শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, জেলা কার্যালয়ে বসেই বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) কাজ বিস্তারিত খতিয়ে দেখেন মন্ত্রী।

কোন বুথে সংগঠন কতটা শক্তিশালী, কোথায় আরও কাজের প্রয়োজন—এসব নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। আসন্ন ভোটের প্রস্তুতি জোরদার করতে বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করার নির্দেশ দেন তিনি। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে এই পর্যালোচনা বৈঠক। পরবর্তী নির্বাচনে সংগঠনের ভূমিকা, প্রশাসনিক দায়িত্বে দলের অংশগ্রহণ এবং এসআইআর-এর অগ্রগতি—সবই ছিল আলোচনার কেন্দ্রে।

বৈঠক শেষে মন্ত্রী মলয় ঘটক জানান“জেলার প্রতিটি বিধানসভা এলাকায় ভালো কাজ হচ্ছে। জেলার আনাচকানাচ ঘুরে মানুষের সঙ্গে কথা বলছি। সংগঠন যথেষ্ট মজবুত, আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে কাজ করছি।”তৃণমূল নেতৃত্বের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মন্ত্রীর এই আকস্মিক জেলা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজ্যের শাসকদল যেভাবে সংগঠন পুনর্গঠনে জেলায় জেলায় নজর দিচ্ছে, সেই প্রেক্ষিতে মেদিনীপুরে এই পর্যালোচনা সফর আগামী নির্বাচনী লড়াইতে দলের প্রস্তুতির দিকেই স্পষ্ট বার্তা বহন করছে।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ